Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নতুন বছর, নতুন প্রত্যাশা: অন্ধকার ভেদ করে আলোর পথে বাংলাদেশ

admin by admin
December 28, 2025
in বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

 

সুধীর বরণ মাঝি, শিক্ষক
হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
shudir_chandpur@yahoo.com

নতুন বছর কেবল ক্যালেন্ডারের একটি পাতা উল্টে যাওয়ার নাম নয়। এটি জাতির জন্য আত্মসমালোচনা, আত্মশুদ্ধি
ও পুনর্দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ মুহূর্ত। নতুন বছরের আগমনে আমরা নতুন স্বপ্ন দেখি, নতুন অঙ্গীকার
করি—ভালোভাবে বাঁচার, মানবিক সমাজ গড়ার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশায়। কিন্তু
প্রশ্ন থেকে যায়—এই প্রত্যাশা কি কেবল আবেগঘন উচ্চারণেই সীমাবদ্ধ থাকবে, নাকি তা বাস্তব রূপ নেবে
যুক্তিনির্ভর, বিজ্ঞানভিত্তিক ও সাহসী রাষ্ট্রীয় সিদ্ধান্তে?নতুন বছরের প্রত্যাশা হওয়া উচিত আধুনিক ও
প্রগতিশীল—অসম্প্রদায়িক, বৈষম্যহীন এবং মবসন্ত্রাসমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের দৃঢ় অঙ্গীকার। এমন একটি
রাষ্ট্র, যেখানে মানুষের মূল্যায়ন হবে তার যোগ্যতা, শ্রম ও মেধার ভিত্তিতে; পরিচয়, ক্ষমতা বা দলীয় আনুগত্যের
জোরে নয়। যেখানে রাষ্ট্র নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার ও মর্যাদার শেষ আশ্রয় হিসেবে কাজ করবে।
গত বছরের বাস্তবতা আমাদের স্মরণ করিয়েছে—অর্থনৈতিক বৈষম্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের
জীবনকে দুর্বিষহ করেছে। ঘুষ-দুর্নীতি, অর্থপাচার, নারী নির্যাতন, শ্রমিক নিপীড়ন, গার্মেন্টস শ্রমিক হত্যা,
কিশোর গ্যাং, মব সহিংসতা, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা এবং সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানে
লুটপাট—নেতিবাচক ঘটনার তালিকা দীর্ঘ ও ভয়াবহ। এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়া–ইউক্রেন ও
ইসরায়েল–ফিলিস্তিন যুদ্ধের বৈশ্বিক অভিঘাত, যা আমাদের বাজার, কর্মসংস্থান, জ্বালানি ও জীবনযাত্রায়
মারাত্মক প্রভাব ফেলেছে। বৈশ্বিক সংকটকে অজুহাত বানিয়ে অভ্যন্তরীণ দুর্নীতি ও নীতিগত ব্যর্থতা আড়াল
করার সুযোগ নেই। দেশের ভেতরের চিত্র আরও বেদনাদায়ক। বাজারে সিন্ডিকেটের শাসন কার্যত প্রতিষ্ঠিত। চাল,
তেল, ডাল-পেঁয়াজ-রসুন—নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ভেঙে দিচ্ছে।
রাষ্ট্রের দুর্বল বাজার নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে জনগণের পকেট ফাঁকা হচ্ছে, বাড়ছে দারিদ্র্য ও
হতাশা। একই সঙ্গে বাড়ছে এনজিওনির্ভর ক্ষুদ্রঋণগ্রহীতার সংখ্যা এবং উদ্বেগজনকভাবে আত্মহত্যার প্রবণতা।
এটি নিছক অর্থনৈতিক সংকট নয়; এটি গভীর সামাজিক বিপর্যয়ের লক্ষণ। একজন মানুষ ঋণের চাপে আত্মহননের
পথ বেছে নিলে, সেটি রাষ্ট্র ও সমাজের সম্মিলিত ব্যর্থতার সাক্ষ্য বহন করে।
আজ চারদিকে যেন ঘোর অন্ধকার। ক্ষমতাবানদের একটি অংশ কার্যত আইনের ঊর্ধ্বে অবস্থান করছে। কেউ
কালোবাজারি, কেউ অর্থপাচারকারী, কেউ দখলদার, কেউ বন ও নদীখেকো, কেউ মাদক কারবারি, কেউ আইনের
অপপ্রয়োগকারী। বিচারহীনতার এই সংস্কৃতি অপরাধীদের বেপরোয়া করেছে এবং সাধারণ মানুষের মধ্যে গভীর
অনিরাপত্তাবোধ সৃষ্টি করেছে। ঘুষ সামাজিকভাবে স্বাভাবিকীকৃত। ‘স্পিড মানি’, ‘বকশিশ’ বা ‘ম্যানেজমেন্ট’—নামে-
বেনামে ঘুষ যেন সেবা পাওয়ার পূর্বশর্ত। হাসপাতাল থেকে লাশ ছাড় করাতেও স্বজনদের হয়রানি করতে হয়। এই
বাস্তবতা রাষ্ট্র ও সমাজের নৈতিক অবক্ষয় নির্মমভাবে প্রকাশ করছে।
নারী নির্যাতন একটি ভয়াবহ সামাজিক ব্যাধি হিসেবে গড়ে উঠেছে। নারী ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে,
শিক্ষাঙ্গনে—কোথাও নিরাপদ নয়। ধর্ষণ, নির্যাতন ও হয়রানির ঘটনায় বিচারহীনতা অপরাধীদের সাহস জোগাচ্ছে।
যে রাষ্ট্র তার নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ, সে রাষ্ট্র সভ্যতার দাবিতে অযোগ্য। তরুণ সমাজের বড়
অংশ দিশাহীন হয়ে অপরাধ, মাদক ও সহিংসতার পথে ঝুঁকছে। কিশোর গ্যাং, মব সন্ত্রাস, ছিনতাই, অপহরণ, খুন,
আত্মহত্যা—এসব অপরাধের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। এটি কেবল আইনশৃঙ্খলার ব্যর্থতা নয়; শিক্ষা,
সংস্কৃতি ও মূল্যবোধের গভীর সংকটের প্রতিফলন। সেবা খাতের অবস্থাও হতাশাজনক। শিক্ষা, চিকিৎসা, ভূমি ও
বিদ্যুৎ—মানুষের মৌলিক অধিকার—আজ বাণিজ্যের পণ্যে পরিণত হয়েছে। বিনা চিকিৎসায় মৃত্যুর আর্তনাদ এবং
চিকিৎসা বাণিজ্যের ফুলেফেঁপে ওঠা রাষ্ট্রীয় ব্যর্থতার প্রমাণ। শিক্ষার পরিমাণগত বিস্তার ঘটলেও গুণগত
উন্নয়ন, মানবিক মূল্যবোধ ও নাগরিক শিষ্টাচারের বিকাশ আশানুরূপ হয়নি।
তবু এই অন্ধকার বাস্তবতার মধ্যেও সম্ভাবনার আলো নিভে যায়নি। বাংলাদেশে সম্পদের অভাব নেই, নেই মেধা ও
শ্রমশক্তির ঘাটতি। তবে দুর্নীতি, অর্থপাচার ও অদক্ষ ব্যবস্থাপনা সম্পদের সঠিক ব্যবহার বাধাগ্রস্ত করছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোব্যাল ফাইনান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই) প্রকাশিত প্রতিবেদনে
বলা হয়েছে, ১০ বছরে বাংলাদেশ থেকে ৪ লাখ ৪৬ হাজার কোটি টাকা পাচার হয়েছে, যা দেশের মোট জাতীয় বাজেটের
দেড়গুণ। বছরে গড়ে প্রায় ৪৪ হাজার ৬৪০ কোটি টাকা পাচার হচ্ছে, যা অর্থনীতি ও টেকসই উন্নয়নের জন্য ভয়াবহ
সংকেত।
এই বাস্তবতা থেকে উত্তরণের জন্য রাষ্ট্রকে নেতৃত্ব দিতে হবে। প্রথমে প্রয়োজন সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত
করা এবং অগ্রাধিকার নির্ধারণ করা। দেশের বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, কৃষিবিদ, শিক্ষাবিদ ও জাতীয় নেতাদের নিয়ে
একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংলাপ সময়ের দাবি। চিহ্নিত ‘চুম্বক বিষয়গুলোতে’ কার্যকর পদক্ষেপ নিতে
পারলেই সংকট মোকাবিলা সম্ভব। ঘুষ, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কাগজে নয়, বাস্তবে

প্রয়োগ করতে হবে। পাচার করা অর্থ ফিরিয়ে এনে জনকল্যাণে ব্যয় করতে হবে। ঋণখেলাপি ও কালো টাকার
মালিকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দুদকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে
কার্যকর ও স্বাধীন করতে হবে।
শিক্ষায় কার্যকর সংস্কার আনতে হবে। শিক্ষা এবং গবেষণায় পর্যাপ্ত বরাদ্ধ নিশ্চিত করার পাশপাশি তার বন্টন
এবং ফলাফল মূল্যায়নের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষার উন্নতির সাথে দেশের উন্নতি প্রত্যক্ষভাবে
জড়িত। শিক্ষায় ১টাকা বিনিয়োগ করলে তার শতগুণ রির্টান পাওয়া যায়। তাই দেশ-জাতি ও শিক্ষার উন্নয়নের জন্য
শিক্ষকদেরও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। শিক্ষকদের পিছনে রেখে শিক্ষারএবং দেশের উন্নয়ন সম্ভব
নয়।
কৃষি ও কৃষকের উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। কৃষি গবেষণা ও উদ্ভাবনী শক্তিকে অগ্রাধিকার দিতে
হবে। একই সঙ্গে প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। সংবিধান স্বীকৃত
খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের অধিকার বাস্তবায়নে রাষ্ট্রকে সক্রিয় হতে হবে। প্রশাসনিক ও বিচারিক
দুর্বলতা দূর করতে কাঠামোগত সংস্কার অপরিহার্য। অচলাবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজন সামাজিক
আন্দোলন, জনসচেতনতা ও জাতীয় ঐক্য। দুর্নীতিবাজরা রাষ্ট্রের চেয়ে শক্তিশালী নয়—এই সত্যটি বাস্তব
পদক্ষেপে প্রমাণ করতে হবে।
বিজয়ের পঞ্চাশোর্ধ্ব বছরে দাঁড়িয়ে আমাদের নতুন করে শপথ নেওয়ার সময় এসেছে—মুক্তিযুদ্ধের চেতনায় একটি
মানবিক, ন্যায়ভিত্তিক, অসম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার। রাষ্ট্রকে নেতৃত্ব দিতে হবে, বিচার নিশ্চিত
করতে হবে, নাগরিকের অধিকার সুরক্ষিত করতে হবে। অন্ধকার ভেদ করে আলোর পথে হাঁটুক বাংলাদেশ—নতুন বছরে
এটাই হোক আমাদের জাতীয় প্রত্যাশা। রাষ্ট্রকে দায়িত্বশীল, স্বচ্ছ ও কার্যকর করতে হবে। প্রতিটি সেবামূলক
খাত—শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ, পানি, ভূমি, যোগাযোগ—উন্নয়নমুখী ও নাগরিকবান্ধব করতে হবে। সরকারি-
বেসরকারি সকল প্রতিষ্ঠানকে জবাবদিহি নিশ্চিত করতে হবে। দুর্নীতি, ঘুষ ও লুটপাটের বিরুদ্ধে সামাজিক সচেতনতা
বৃদ্ধি করতে হবে। বার্ষিক বাজেট ও বরাদ্ধের ব্যবহার জনগণের সামনে স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে।
মানুষের মধ্যে দেশপ্রেম ও নৈতিকতার চেতনা জাগ্রত করতে হবে। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মকে
দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আইনজীবী, প্রশাসক ও সামাজিক নেতাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত
করতে হবে। সমাজ ও রাষ্ট্রের শক্তি একযোগে প্রয়োগ করলে ঘুষ, দুর্নীতি ও অর্থপাচার প্রতিরোধ সম্ভব। নতুন
বছর আমাদের জন্য নতুন সম্ভাবনা, নতুন উদ্যোগ ও নতুন অঙ্গীকারের দ্বার উন্মোচন করছে। স্বাধীন ও সার্বভৌম
বাংলাদেশকে নিয়ে আমরা গর্বিত ও আশাবাদী। দেশের প্রতিটি মানুষের জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক। সরকারের
কার্যক্রম, জননিরাপত্তা, আর্থিক স্থিতিশীলতা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে দেশ আরও শক্তিশালী হোক।
নতুন বছরে আমাদের প্রত্যাশা হওয়া উচিত—মানবিক, ন্যায়ভিত্তিক, অসম্প্রদায়িক, দুর্নীতিমুক্ত এবং সব
নাগরিকের অধিকার সুরক্ষিত বাংলাদেশ। দেশে বৈষম্য, নিপীড়ন, নারী নির্যাতন, কিশোর অপরাধ, ঘুষ, দুর্নীতি ও
অর্থপাচার বন্ধ হোক। প্রবাসী শ্রমিকদের রেমিট্যান্স নিরাপদ হোক, নিত্যপণ্যের দাম স্থিতিশীল হোক,
শিক্ষাব্যবস্থা মানসম্মত হোক।নতুন বছর আমাদের সামনে নতুন দিগন্ত খুলেছে। রাষ্ট্রকে দায়িত্বশীল, সাহসী এবং
নাগরিকমুখী করে তোলাই হবে চূড়ান্ত অঙ্গীকার। মুক্তিযুদ্ধের চেতনা, নৈতিকতা ও ন্যায়বিচার বজায় রেখে অন্ধকার
ভেদ করে আলোর পথে হাঁটুক বাংলাদেশ- নতুন বছরে এটাই হোক আমাদের জাতীয় প্রত্যাশা।

Post Views: 125

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
67

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

by admin
September 19, 2026
0
71

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে স্বাধীনতার পর বাংলাদেশের উচ্চশিক্ষার সুযোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৯৯২...

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

by admin
September 17, 2026
0
64

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে কাজ শুরু করেছে র‍্যাবের সব ইউনিট। জনবল, ক্ষমতা,  সম্পদসহ র‍্যাবের প্রায় সবকিছু নিয়ে আজ বুধবার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d