হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, হেলাল মাহমুদ, আরিফুর রহমান আরিফ, বাপসনিউজঃ মেজর (অবঃ)এম এ জলিল (জন্ম: ৯ ফেব্রুয়ারি, ১৯৪২ – মৃত্যু: ১৯ নভেম্বর, ১৯৮৯) বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা। তিনি ছিলেন একজন রাজনীতিক ও সামরিক কর্মকর্তা৷ তিনি ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৯নং সেক্টরে নেতৃত্বে দিয়েছিলেন।
এম এ জলিল বরিশাল জেলার উজিরপুরে ১৯৪২ সালের ৯ ফেব্রুয়ারি নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মোহাম্মদ আব্দুল জলিল। তবে তিনি মেজর এম এ জলিল নামেই পরিচিত। তাঁর পিতা জোনাব আলী চৌধুরী ও মা রাবেয়া খাতুন। উজিরপুর ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন থেকে ১৯৫৯ সালে তিনি মেট্রিক পাশ করেন৷ ১৯৬১ সালে পাকিস্তানের মারি ইয়ং ক্যাডেট ইনস্টিটিউশন থেকে আইএ পাস করেন এবং এর পাশাপাশি গ্রহণ করেন সামরিক শিক্ষা৷ ১৯৬৫ সালে পাকিস্তান একাডেমি থেকে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন৷ পরে মুলতানে কর্মরত থাকাকালে তিনি ইতিহাসে এমএ ডিগ্রি লাভ করেন৷
১৯৬২ সালে পাকিস্তান সামরিক বাহিনীতে ট্রেনি অফিসার হিসেবে যোগদান করেন৷ সামরিক বাহিনীতে চাকুরিরত অবস্থায় তিনি বি.এ পাশ করেন৷ ১৯৬৫ সালে তিনি কমিশনপ্রাপ্ত হন এবং ১২নং ট্যাঙ্ক ক্যাভারলি রেজিমেন্ট অফিসার হিসেবে তৎকালীন পাক-ভারত যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন৷ ১৯৭০ সালে তিনি মেজর পদে উন্নীত হন৷ তিনি ১৯৭১ সালের ১০ ফেব্রুয়ারি ছুটি নিয়ে বরিশালে আসেন এবং মার্চে মুক্তিযুদ্ধে যোগ দেন৷ মুক্তিযুদ্ধে তিনি নবম সেক্টরের কমান্ডারের দায়িত্ব লাভ করেন ।খবর বাপসনিউজ ও আইবিএননিউজ।তাঁর দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় দেখা গেছে, ১৯৭২ সালের অক্টোবর মাসে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠনে উল্লেখযোগ্য অবদান রাখেন। তিনি ছিলেন এ দলেন যুগ্ম আহ্বায়ক। ২৬ ডিসেম্বর দলের কাউন্সিল অধিবেশনে তিনি সভাপতি নির্বাচিত হন এবং তিনিই ছিলেন জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি। ১৯৮৪ সালের ৩ নভেম্বর তিনি জাসদ থেকে পদত্যাগ করেন। এ প্রসঙ্গে তিনি ‘কৈফিয়ত ও কিছু কথা’ নামক একটি গ্রন্থে লিখেছেন। মেজর জলিল এমন কিছু গ্রন্থ লিখে গেছেন যা আমাদের জাতীয় জীবনের যেকোনো সন্ধিক্ষণে দিকনির্দেশনার কাজ করবে। তার একটি গ্রন্থ ‘অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা’ দেশপ্রেমের এক বলিষ্ঠ এবং উচ্চকিত স্লোগানে রূপান্তরিত হয়েছে। মেজর জলিলের লেখা আটটি গ্রন্থ হলোÑ ১. সীমাহীন সমর (মুক্তিযুদ্ধের স্মৃতি ডায়েরি); ২. মার্কসবাদ (প্রবন্ধ); ৩. সূর্যোদয় (রাজনৈতিক উপন্যাস); ৪. কৈফিয়ত ও কিছু কথা (প্রবন্ধ); ৫. দাবি আন্দোলন দায়িত্ব (প্রবন্ধ); ৬. দৃষ্টিভঙ্গি ও জীবন দর্শন (প্রবন্ধ); ৭. অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা (প্রবন্ধ) এবং ৮. A Search for Idendity (Essays)।
১৯৮২ সালের আগস্ট মাসে তিনি টাঙ্গাইলের এক সম্ভ্রান্ত পরিবারের কন্যা সায়মা আকতারকে বিয়ে করেন। তাঁদের দুই কন্যা সারাহ জলিল ও ফারাহ জলিল।
মেজর জলিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক মহান সৈনিক। ৯ নং সেক্টরের(বৃহত্তর খুলনা ও বৃহত্তর বরিশাল অঞ্চল) সেক্টর কমান্ডার। ৯নং সেক্টর মুক্তিযুদ্ধের বৃহত্তর সেক্টর (আয়তনের দিক থেকে)। এক মহান বীর সৈনিক। জানা মতে মুক্তিযুদ্ধের সকল সেক্টর কমান্ডারা বীরউত্তম কিংবা বীরপ্রতিক উপাধী পেয়েছেন (মেজর জলিল ব্যতিত)। মেজর জলিল কিন্তু বৃহত্তর সেক্টর এর নেতৃত্ব দিয়েও কোন পদক পান নাই কিন্তু কেন? এমন মন্তব্য করেছেন অনেকে ।
মেজর জলিল তাঁর জীবদ্দশায় রাষ্ট্রীয় কোনো পুরস্কার বা সম্মাননা পাননি। এমনকি রাষ্ট্র কর্তৃক তাঁকে মুক্তিযোদ্ধার খেতাবটি পর্যন্ত দেয়া হয়নি।
১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় সূচিত হলে স্থানীয় লোকজন তখন বিজয়ের আনন্দে আত্মহারা। লোকজন নানাভাবে আতিথ্য দেখিয়ে জলিল ও তাঁর বাহিনীকে মুগ্ধ করল। তবে দেশ স্বাধীন হলেও ব্যক্তি জলিল ভোগ করতে পারেননি স্বাধীনতার স্বাদ। স্বাধীনতার পরে সরকারী বাহিনীর নিপীড়ন-নির্যাতন ও জেল-জুলুমের পরও অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে তাঁর প্রতিবাদী কন্ঠ ছিল সোচ্চার। রাজপথের নানা আন্দোলনে মেজর জলিল ছিলেন সম্মুখ সারির নেতা।।অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন নেতা।তবে অনেকেই বাপসনিউজকে বলেছেন মেজর এমএ জলিল পরবর্তী সময়ে মৌলবাদী সংগঠনের সাথে সম্পৃক্ত গড়ে তুলেছেন এমন অভিযোগ পাওয়া গেছে।
১৯৭১ সালের ৩১ ডিসেম্বর মেজর জলিলকে গ্রেফতার করা হয়। ভারতীয় সেনাদের লুটপাট ও খুলনা সীমান্ত এলাকা দিয়ে দেশের সম্পদ পাচারের তীব্র প্রতিবাদ করাই ছিল তাঁর অপরাধ,এমন দাবি করেছেন অনেকে ।তাঁকে ধরে প্রথমে ঢাকার রেসকোর্স ময়দানে অবস্থিত সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কার্যত নজরবন্দি করে রাখা হয়। মেজর জলিল ছিলেন বাংলাদেশের প্রথম রাজবন্দি। ১৯৭২ সালের ২ সেপ্টেম্বর তিনি মুক্ত হন এ বন্দিদশা থেকে। এর পরে ১৯৭৪ সালের ১৭ মার্চ দলীয় কর্মীদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারী বাসভবন ঘেরাও অভিযানকালে তিনি পুলিশের গুলিতে গুরুতর আহত অবস্থায় পুনরায় গ্রেফতার হন।এমন তথ্য পাওয়া গেছে।তাঁর মৃত্যুবাষিকী উপলক্ষে গত ১৯ নভেম্বর ২৯২৬, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিউইয়র্ক এর ম্যানহাটানের একটি রেস্টুরেন্টে জেএসএফ-বাংলাদেশের উদ্যোগে সংগঠনের নেতা হাজী আনোয়ার হোসেন লিটনের সভাপতিত্বে এক স্বরন সভায় কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








