Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

বাকস্বাধীনতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করবে; অংশীজন ও বিশেষজ্ঞদের সহায়তায় নতুন একটি খসড়া প্রণয়নের দাবি টিআইবির

‘রেগুলেশন ফর ডিজিটাল, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিটি প্ল্যাটফর্মস’ নীতিমালা সংবিধান পরিপন্থী

admin by admin
April 3, 2022
in জাতীয়
Reading Time: 1 min read
0 0
A A
0
বাকস্বাধীনতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করবে; অংশীজন ও বিশেষজ্ঞদের সহায়তায় নতুন একটি খসড়া প্রণয়নের দাবি টিআইবির
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

‘রেগুলেশন ফর ডিজিটাল, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিটি প্ল্যাটফর্মস’ নীতিমালা সংবিধান পরিপন্থী যা বাকস্বাধীনতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করবে; অংশীজন ও বিশেষজ্ঞদের সহায়তায় নতুন একটি খসড়া প্রণয়নের দাবি টিআইবির

 

 

ঢাকা, ০৩ এপ্রিল ২০২২: ‘দ্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন রেগুলেশন ফর ডিজিটাল, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিটি প্লাটফর্মস ২০২১’-নীতিমালার খসড়ার কয়েকটি ধারা সংবিধান পরিপন্থি। খসড়ার বেশ কয়েকটি ধারা বাকস্বাধীনতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করবে এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো সেল্ফ সেন্সরশিপের চর্চা করতে বাধ্য হবে। পাশাপাশি কয়েকটি ধারাতে আইনের ইচ্ছামতো ব্যাখ্যা ও অপব্যবহারের সুযোগ আছে, যা জনগণের কণ্ঠরোধে ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে। বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত খসড়া নীতিমালা নিয়ে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আজ এসব পর্যবেক্ষন তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। খসড়াটিতে সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে অযৌক্তিক নীতি কাঠামোর আওতায় এনে বার্তার উৎস সনাক্তকরণের (ট্রেসেবিলিটি) শর্ত প্রতিপালনে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের শর্ত ভাঙার যে অন্যায় সুবিধা তৈরি করা হচ্ছে তা ব্যক্তিগত যোগাযোগের গোপনীয়তার সংবিধান স্বীকৃত অধিকারকে খর্ব করবে বলেও মনে করছে সংস্থাটি। এরফলে সাংবাদিক, ভিন্নমতাবলম্বী ও অধিকারকর্মীরা বাড়তি ঝুঁকিতে পড়বেন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের। খসড়া নীতিমালা নিয়ে টিআইবির অবস্থান উপস্থাপন করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মন্‌জুর-ই-আলম।

 

সংবাদ সম্মেলনে টিআইবির পক্ষ থেকে বলা হয়, ধারা ৩-এ নীতিমালাটির উদ্দেশ্য যেভাবে বর্ণনা করা হয়েছে, তা যতখানি না ইন্টারনেট বা অনলাইন সম্পর্কিত তার চেয়ে অধিকমাত্রায় টেলিকমিউনিকেশন ও সম্প্রচার সম্পর্কিত। নীতিমালার ৪ ও ৫ ধারায় নীতিমালার উদ্দেশ্যসমূহ ও ‘অনলাইন সেবাপ্রদানকারী’ সংস্থা বা প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ বা অনুমতি প্রাপ্তির ক্ষেত্রে যে সকল শর্তাবলী আরোপ করা হয়েছে, তা মূলত প্রচলিত টেলিকমিউনিকেশন সেবাপ্রদানকারী (ইন্টারনেট সেবাপ্রদানকারী ও মোবাইল নেটওয়ার্ক অপারেটর) প্রতিষ্ঠানসমূহের ক্ষেত্রে প্রযোজ্য। এক্ষেত্রে আরো দূরদর্শী ও সাবধানতার সঙ্গে অগ্রসর হওয়া জরুরি। কেননা, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে প্রচলিত ধারার টেলিকমিউনিকেশন ও সম্প্রচার মাধ্যম নিয়ন্ত্রণের ধারণার বশবর্তী হয়ে “অনলাইন সেবার” মূল ভাবনার বিপরীত নীতি গ্রহণে উৎসাহিত করতে পারে।

 

নীতিমালায় নিবন্ধনের শর্ত অনুযায়ী ধরেই নেওয়া হচ্ছে যে, আবেদনকারী প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশের ভৌগলিক সীমানার মধ্যে অবস্থান এবং প্রচলিত ধারার নিয়ম-নীতি ও পদ্ধতি অনুসরণ করেই আবেদন করবেন। কিন্তু দেশের বাইরে অবস্থিত প্রতিষ্ঠানের নিবন্ধনের ক্ষেত্রে কোন পদ্ধতি বা নীতি অনুসৃত হবে, তা স্পষ্ট করে বলা হয়নি। এর ফলে, সংশ্লিষ্ট আগ্রহী প্রতিষ্ঠানসমূহকে উল্লিখিত নিয়ম মেনে আবেদন করার ক্ষেত্রে অনিশ্চয়তার ঝুঁকি রয়েছে।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রচলিত ধারার টেলিকমিউনিকেশন সেবা প্রদান করার ক্ষেত্রে অবকাঠামোগত সুযোগ-সুবিধার পাশাপাশি প্রশিক্ষিত জনবলেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন হয়। অন্যদিকে ইন্টারনেটভিত্তিক সেবা প্রদানের ক্ষেত্রে কিন্তু এই দুটি অত্যাবশ্যকীয় উপাদান ছাড়াই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ দেশের ভৌগলিক সীমানার বাইরে অবস্থান করে এবং তৃতীয় কোনো পক্ষের সহযোগিতা ছাড়াই কেবলমাত্র বিদ্যমান টেলিকমিউনিকেশন কাঠামো ব্যবহার করেই কাঙ্খিত সেবা প্রদানে সক্ষম। সুতরাং, খসড়া নীতিমালার উল্লিখিত শর্তাবলীতে “ইন্টারনেটভিত্তিক সেবা প্রদানের” ধারণাকে যেভাবে নির্দিষ্ট ভৌগলিক সীমানা দিয়ে ব্যাখ্যা করা হয়েছে, তা ভ্রান্তিমূলক, অসামঞ্জস্যপূর্ণ ও অযৌক্তিক। তাছাড়া, ‘ইন্টারনেট`’ সেবা প্রদানকারী” প্রতিষ্ঠানসমূহ যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে, সে ধারণারও পরিপন্থী। এর ফলে স্থানীয় পর্যায়ের ভোক্তাকে দেশের ভৌগলিক সীমানার বাইরের প্রতিষ্ঠানসমূহ থেকে সেবাগ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবাপ্রাপ্তিকে বাধাগ্রস্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের ব্যবসার খরচ বৃদ্ধি করবে।

 

টিআইবি মনে করে, ব্যবহারকারী কর্তৃক তৈরিকৃত আধেয় শুধুমাত্র প্রচার ও প্রকাশে সহায়তা করার কারণে মধ্যস্থতাকারীদের জন্য শাস্তির যে বিধান নির্ধারণ করা হয়েছে এবং তা থেকে নিস্কৃতি পেতে সুরক্ষাবলয়ের অনুপস্থিতি সংবিধান পরিপন্থী। মধ্যবর্তী সেবাদানকারী মাধ্যমের জন্য সুরক্ষা বিধান না করা হলে, জরিমানা এড়াতে তারা “আত্ম-নিয়ন্ত্রণের” জায়গা থেকে আধেয় পরিবেশনে অতিরিক্ত মাত্রায় সাবধানতা অবলম্বন করবে, এর ফলে স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে অযাচিত প্রতিবন্ধকতার সৃষ্টি হবে, যা সংবিধানের ৩৯ অনুচ্ছেদে স্বীকৃত মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

 

এছাড়াও সংবাদ সম্মেলনে বলা হয়, একই বিষয় নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় এবং বিটিআরসি পৃথক নীতিমালা প্রণয়ন করছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় “ওভার দ্য টপ (ওটিটি) কনটেন্টভিত্তিক পরিষেবা প্রদান এবং পরিচালনা নীতিমালা-২০২১ (খসড়া) তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। একই বিষয়ের ওপর বিটিআরসি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পৃথকভাবে কেন নীতিমালা প্রণয়ন করছে এবং একই ক্ষেত্রে দুটি পৃথক সংস্থা প্রণীত নীতিমালা কীভাবে বাস্তবায়ন ও কার্যকর করা হবে, সে ব্যাপারে সুস্পষ্ট কোনো নির্দেশনাবলী উল্লেখ না থাকায় টিআইবি উদ্বেগ প্রকাশ করেছে। সর্বোপরি তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের ইন্টারনেটভিত্তিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে নিয়ন্ত্রণ করার মতো যথেষ্ট আইনি সক্ষমতা আছে কী-না, তা নিয়েও প্রশ্নের অবকাশ রয়েছে।

 

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “নীতিমালাটির মূল উদ্দেশ্য হওয়া উচিৎ একদিকে যেমন ডিজিটাল, সোশ্যাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্মের ক্ষতিকর কন্টেন্ট নিয়ন্ত্রণ করা, অন্যদিকে তেমন জনগণ যাতে এই প্ল্যাটফর্ম নিরাপদে ব্যবহার করে সংবিধানসম্মতভাবে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তার অধিকার প্রয়োগের নিশ্চয়তা পায় তার বিধান করা। কন্টেন্ট নিয়ন্ত্রণের নামে ভারসাম্যহীন প্রতিবন্ধকতা চাপিয়ে দিয়ে ডিজিটাল, সোশ্যাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্মে সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য উপযোগী পরিবেশ বিনষ্ট করা হলে তা হবে ‘মাথা ব্যাথার কারণে মাথা কেটে ফেলা’র নামান্তর।”

 

ড. জামান আরও বলেন, “নীতিমালায় শুধুমাত্র নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে এবং এর কোনো কোনো ধারা যেমন- বার্তা প্রাপক ও প্রাপক শনাক্তকরণ এবং ঢালাওভাবে কন্টেন্ট অপসারণের বাধ্যবাধকতা, বহুমতভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ঝুঁকি সৃষ্টি করবে। এছাড়া পরস্পরবিরোধী ধারার পাশাপাশি অনেক ক্ষেত্রে ব্যবহৃত শব্দপুঞ্জের সুনির্দিষ্ট সংজ্ঞা বা ব্যাখ্যা না থাকায় এই নীতিমালার অপব্যবহারেরও সুযোগ রয়েছে। খসড়া নীতিমালায় এমন কিছু ধারা রয়েছে যা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি নজরদারিভিত্তিক রাষ্ট্রে পরিণত হবে। ডিজিটাল বাংলাদেশের যে অঙ্গীকার ও সম্ভাবনা, তার সাথে এই খসড়া নীতিমালা কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা খতিয়ে দেখা অপরিহার্য। আমাদের পরামর্শ হচ্ছে- অন্যান্য দেশের ইতিবাচক চর্চার অভিজ্ঞতা থেকে শিক্ষা এবং বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনকে সম্পৃক্ত করে খসড়া নীতিমালাটিকে ঢেলে সাজানো।”

 

অংশীজন ও বিশেষজ্ঞদের সহায়তায় নতুন একটি খসড়া প্রণয়নের দাবি জানিয়ে টিআইবি কিছু সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে- খসড়া নীতিমালাটির প্রয়োগ শুধুমাত্র বাংলাদেশের ভৌগলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ রাখা এবং ‘ইন্টারনেটভিত্তিক সেবাপ্রদানকারী’, ‘সেবা’ অথবা ‘অ্যাপ্লিকেশন’ ধারণাসমূহের সুস্পষ্ট ব্যাখ্যা ও সংজ্ঞায়ন করা; মহামান্য হাইকোর্টের সম্মতি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ আইন, ২০০১ (২০০১ আইন) এর ৯৯ ধারায় বর্ণিত প্রক্রিয়া যথাযথভাবে অনুসৃত হওয়া এবং প্রজ্ঞাপন জারির কমপক্ষে দুই বছর অতিবাহিত হলে খসড়া নীতিমালাটি কার্যকর করা; অনলাইনের ক্ষতিকর দিক নিয়ন্ত্রণ, ক্ষতিকর আধেয় থেকে ভোক্তা, নিত্য ঝুঁকির সম্মুখীন হওয়া জনগোষ্ঠী (নারী, শিশু, গণমাধ্যমকর্মী, সরকার বা কর্তৃপক্ষের সমালোচনাকারী)- কে সুরক্ষা প্রদান, সুবিন্যস্ত ও সুশৃঙ্খলভাবে আধেয় পরিবেশনের স্বার্থে ‘সেবাপ্রদানকারীর’ সৃজনশীলতাকে সুরক্ষা প্রদান, ব্যক্তি অধিকার, বাক্ ও গণমাধ্যমের স্বাধীনতার ন্যায় মৌলিক অধিকারসমূহের সুরক্ষা প্রদান, বাংলাদেশের ভৌগলিক সীমানার ভিতরে ও বাইরে অবস্থানকারী উভয় ধরনের সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানকে সমভাবে সুযোগ প্রদান ও মূল্যায়ন, সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতিপূরণ বা প্রতিকারের বিধান নিশ্চিত করা, অপ্রাপ্ত বয়স্ক ব্যবহারকারীদের স্বার্থ রক্ষায় অনলাইন আধেয়- এর ক্ষেত্রে অভিভাবকদের নিয়ন্ত্রণের সুযোগ নিশ্চিত করা, মেধাস্বত্ব মালিকানা/অধিকার- এর সুরক্ষা প্রদান ইত্যাদি। সুপারিশমালায় আরও রয়েছেৃ স্থানীয়ভাবে অন্তর্ভুক্তি বা নিবন্ধন, আবাসিক কর্মকর্তা এবং স্থানীয় প্রতিনিধি নিয়োগের বাধ্যবাধকতাসংশ্লিষ্ট ধারাসমূহ খসড়া নীতিমালা থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া; যৌক্তিক কারণ ব্যতিরেকে আধেয় কাটছাঁটের ঘটনা রোধে প্রক্রিয়াগত সুরক্ষাবলয় নিশ্চিত করা; নির্দেশনা অনুযায়ী আধেয় অপসারণে অপারগ বা ব্যর্থ হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে পর্যায়ক্রমিক ও আনুপাতিক প্রক্রিয়া নিশ্চিত করা ইত্যাদি।

Post Views: 232

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
52

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
12

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
83

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

by admin
September 19, 2026
0
22

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর হাকিকুল ইসলাম খোকন, বুধবার ( ১৬ সেপ্টেম্বর ২০২৬)বাংলাদেশ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d