রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দ্রুতগতির ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা যায়। দিনাজপুর বিরামপুরে আজ মঙ্গলবার ভোরে (৫ এপ্রিল) ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ভোর ৪.৩৫ মিনিটে বিরামপুর রেলস্টেশন অতিক্রম কালে লাইন পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নামের মাজেদা খাতুন (৬০) ঘটনাস্থলেই মারা যায়। এ বিষয়ে জিআরপি হিলি আইসি’র উপ-পরিদর্শক কায়কোবাদের নিকট জানতে চাইলে তিনি বলেন,দ্রুতগতি ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ভোর ৪.৩৫ মিনিটে বিরামপুর রেলস্টেশন অতিক্রম কালে এই দূর্ঘটনা ঘটে। এব্যাপারে পার্বতীপুর জিআরপি থানায় একটি ইউডি মামলা করা হয়েছে কোন অভিয়োগ না থাকায় উক্ত লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে স্থানীয়রা জানান,উক্ত মহিলাটি ছিল মানসিক ভারসাম্যহীন। মাজেদা খাতুন রেলস্টেশন এলাকায় ঘুরাঘুরি করছিলেন। তিনি উপজেলার উত্তর দাউদপুর গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী। প্রায় সময় তিনি রেলস্টেশনে চলাফেরা করতেন ও মানুষের নিকট চেয়ে তার জিবিকা নির্বাহ করতেন। উক্ত অসহায় ভারসাম্যহীন মহিলাটি এভাবে মৃত্যু ঘটায় এলাকার মানুষ হতাশা ও আফসোস করছেন বলে জানা যায়। সকলে তার জন্য আল্লাহ তায়ালার নিকট দোয়া করেছেন যে আল্লাহ তায়ালা যেন তাকে মাফ করে দিয়ে এই পবিত্র মাহে রমজান মাসের উসিলায় বেহেশত দান করেন।।








