আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। জানা গেছে, ১৯ এপ্রিল মঙ্গলবার তানোরের কামারগাঁ ইউনিয়নে (ইউপি) ওযার্ড যুবলীগের উদ্যোগে ও আট নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সৈনিক লীগের সম্পাদক হায়দার আলীর সঞ্চালনায় মাদারিপুর বাজার শেখ রাশেল স্মৃতি সংসদ চত্ত্বরে আয়োজিত এক ,দুই, তিন, আট ও নয় নম্বর ওয়ার্ড যুবলীগের
ত্রিবার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি, উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরীফ খাঁন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রাম কমল সাহা, ইউপি আওয়ামী লীগের সম্পাদক সুফিকামাল মিন্টু,
জেলা যুবলীগের সহসম্পাদক আরিফ রায়হান তপন,
উপজেলা যুবলীগের সহসভাপতি সিরাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার হিরো, কামারগাঁ ইউপি যুবলীগের সভাপতি তোফায়েল আহম্মেদ, সম্পাদক নির্মল কুমার,সৈনিক লীগ সম্পাদক বদিউজ্জামান নয়ন, প্রভাষক মুন্সেফ আলী, ইউপি সদস্য আলাউদ্দিন আলী, লুৎফর রহমান ও আব্দুল মজিদ প্রমুখ। এদিন ইউপির এক, দুই তিন, আট ও নয় নম্বর ওয়ার্ডের যুবলীগ, যুবমহিলা লীগ ও ছাত্রলীগের ওযার্ড কমিটি গঠন করা হয়। এদিকে সম্মেলন ও ইফতার মাহফিলে প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে উপস্থিত সকল নেতা ও কর্মী-সমর্থকগণ আগামি জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...







