মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নের খৈয়াছড়া’র আয়োজনে ফুটবল উৎসবের ৩য় আসরে চ্যাম্পিয়ন হয় মেসার্স ইসলাম এন্ড সন্স। রবিবার (৩১ মে) বিকেলে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব খৈয়াছড়া ভেন্ডারপাড়া রেললাইন সংলগ্ন মাঠে টুর্নামেন্টৈর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সংস্থার সাধারণ সম্পাদক নুর আহমেদের সঞ্চালনায় এবং সভাপতি মো. জাহেদের সভাপতিত্বে টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণপদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, আবুল বশর মেম্বার স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা শরফুদ্দীন, অদম্য যুব সংঘের পরিচালক এনামুল হক সোহাগ, সোনালী স্বপ্নের প্রতিষ্ঠাতা মঈনুল হোসেন টিপু, সেতু সংঘের সহ-সভাপতি রিগান বড়ুয়া, প্রজন্ম মিরসরাই’র সাবেক সভাপতি রহিম উদ্দিন, আদর্শগ্রাম শেখটোলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামশেদ আলম চৌধুরী তপু, অনির্বাণ যুব ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন, ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংকের সদস্য মো. আবদুল্লাহ, দুর্বার প্রগতি সংগঠনের আজীবন সদস্য আরিফুল ইসলাম বাবলু, জাগ্রত প্রতিভার সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আকতার হোসেন, স্বপ্নের খৈয়াছড়া সংগঠনের প্রধান উপদেষ্টা একরামুল হক, উপদেষ্টা আরিফুল ইসলাম, সরোয়ার হোসেন জনি, নাজিম উদ্দিন প্রমুখ।
আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংগঠনের সহ-সভাপতি নুর উদ্দিন ও মো. ইউসুফ, সাধারণ সম্পাদক নুর আহমেদ, অর্থ সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন, সদস্য রনি, জিসাদ, শাওন ও সাকিব। ফাইনাল খেলা পরিচালনা করেন রেফারি হিসেবে রবিউল হোসেন, লাইনসম্যান হিসেবে জিসাদ ও শাওন। ধারাভাষ্যে ছিলেন আসলাম বাবু ও মঈনুল হোসেন টিপু। ৩য় আসরে ৮ টি টিম অংশগ্রহণ করে। নুর থাই এন্ড অ্যালুমিনিয়াম এবং মেসার্স ইসলাম এন্ড সন্স মধ্যকার ফাইনাল খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোন দল গোল করতে না পারায় ম্যাচটি ট্রাইবেকারে গড়ায়। রুদ্ধশ্বাস ট্রাইবেকারে ১-০ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মেসার্স ইসলাম এন্ড সন্স। খেলায় সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক, সর্বোচ্চ গোলদাতা, উদীয়মান খেলোয়াড়, সেরা দর্শকসহ অন্যান্য ক্যাটাগরিতেও পুরস্কার প্রদান করা হয়।







