রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার মধ্যপাড়া সাহেবগঞ্জ মিঠাপুকুরের যমুনাশ্বরী সেতুর পাটাতনে ফাটল দেখা দিয়েছে। সেতু ফাটল দেখা দিলে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। গত ২২ এপ্রিল শুক্রবার এলজিইডির কর্মকর্তাগণ সেতুটি পরিদর্শন করে ফাটলের সংস্কারের কাজ করার প্রতিশ্রুতি দেন।এলাকার কৃষক শফিকুল ইসলাম বলেন, সেতুটি ঘেঁষে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে দুর্বল হয়ে পড়েছে। সেতুর ফলে ফাটল দেখা দিতে পারে। ধারণক্ষমতার অতিরিক্ত ওজন নিয়ে যানবাহন চলাচলও ফাটলের কারণ বলে মনে করেন অনেকে। কয়েক কোটি টাকা ব্যয়ে রংপুর সড়ক ও জনপথ বিভাগ যমুনেশ্বরী সেতু নির্মাণ করে। গত ২১ এপ্রিল বৃহ¯পতিবার বিকাল ৪টার দিকে সেই সেতুটির উত্তর দিকের পাটাতনে ফাটল দেখা দেয়। রংপুর জেলা সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিকুজ্জামানের সঙ্গে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার পরও ফোন রিসিভ করেননি।
৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...






