ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: ঈদগাহ প্রেসক্লাব’র সদস্য দৈনিক সকালবেলার প্রতিনিধি তরুণ সংবাদকর্মী তাহসিন মেহেরাব শাওনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজারের সরকারি নিবন্ধিত সংগঠন ঈদগাহ প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।
শাওনের পিতা ইসলামপুর মধ্যম নাপিতখালী নিবাসী নুরুল আবচার। রোববার (২৮ জুন)
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ….রাজিউন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে সাংবাদিক মহলে এবং স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শোকবার্তায় ঈদগাহ প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দরা বলেন, “পিতার মৃত্যু যেকোনো সন্তানের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, তিনি যেন এই শোকাহত পরিবারকে এই কঠিন দুঃখ সহ্য করার ধৈর্য্য দান করেন।”







