ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেপ্তার!
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার জেলার ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত এবং ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৮ জুন) ভোররাতে ঈদগাঁও উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেপ্তারকৃতরা হলেন, ১. ইসমাইল হোসেন মোর্শেদ (২৭), ২. আসমা (২৫)। মারামারি ও হুমকি মামলার পরোয়ানাভুক্ত গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, ৩. মোঃ আজিমুল হক (৩৫), ৪. মোঃ শাহজাহান (৩০), ৫. মোঃ ইমরান (২৬)। পিতা-মাতা ভরণ-পোষণ আইনের মামলার পরোয়ানাভুক্ত আসামীরা হলেন, ৬. খালেদ বাদশা, ৭. আব্দুল্লাহ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার পরোয়ানাভুক্ত আসামী ৮. সুবল রুদ্র (৪৫)।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মজুমদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন মামলার ভিত্তিতে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঈদগাঁও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।







