রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি মোতাবেক গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে দেশের অন্যান্য স্হান সাথে বিরামপুর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৯৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও বাসগৃহ প্রদান করেন।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রী ৩য় পর্যায়ে সারাদেশে একযোগে ৩২,৯০৪ টি পরিবারকে জমি ও বাসগৃহ প্রদান করেন। এবারের ঈদে মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসেবে এগুলো প্রদান করেন৷ এ বিষয়ে
বিরামপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উক্ত অনুষ্ঠানে উপকারভোগীবৃন্দ,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য-১১, দিনাজপুর-৬ জনাব মোঃ শিবলী সাদিক উপস্থিত ছিলেন।
মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না—প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে বিরামপুর উপজেলায়ও একক বাসগৃহ নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী আজ ঈদ উপহার হিসেবে ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও বাসগৃহ প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুভ উদ্বোধন করেন। এসব বাড়ি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তদারকিতে নির্মাণ করা হয়েছে।
ইতিমধ্যে গৃহ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়। এ সময়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী বলেন,খুবই সুন্দর ভাবে বাড়ি নির্মাণ করা হচ্ছে,যাতে গরিব গৃহহীনরা এ নতুন বাড়ি পেয়ে অতীতের ঘর না থাকার কষ্ট ভুলে যায়। আধাপাকা প্রতিটি গৃহনির্মাণে বরাদ্দ ধরা হয়েছে দুই লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। প্রতিটি গৃহ একই ধরনের। যেখানে আছে—দুটি শয়নকক্ষ,একটি টয়লেট,রান্নাঘর ও একটি বারান্দা।
এসব বাসগৃহ প্রত্যেক পরিবারের জন্য আলাদা করে নির্মাণ করা হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানান,এ আশ্রয়ণ প্রকল্পে প্রথম, ২য় ও ৩য় পর্যায় মিলে মোট ৯৮৫ পরিবার জায়গা পাচ্ছেন সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রী উপহার তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুভ উদ্বোধনের পর উপকারভোগীদের মাঝে নতুন বাড়ির চাবি হস্তান্তর করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক,উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু,পৌর মেয়র আক্কাস আলী ও ইউএনও পরিমল কুমার সরকারসহ প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলার গরিব-দুঃখী নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটানো চিত্র দেখার স্বপ্ন যাহা আজ প্রতিফলিত হয়েছে।।








