সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ৩১ জুলাই ২০২৬: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত নজরুল সঙ্গীত উৎসব ২০২৬-এ অংশগ্রহণ উপলক্ষে বাংলাদেশ সফররত কলকাতার প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুমনা চ্যাটার্জী বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় আর্টিস্ট ক্লাব এর আয়োজনে রাজধানীর বনানীতে আর্টিস্ট ক্লাবের লাউঞ্জে অনুষ্ঠিত এক বিশেষ সঙ্গীত সন্ধ্যায় অসাধারণ পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানের সূচনায় তিনি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘ভরিয়া পরান শুনিতেছি গান’ পরিবেশন করে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করেন। এরপর তিনি নজরুল সঙ্গীতের পাশাপাশি কিংবদন্তি শিল্পী আরতি মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর এবং সমকালীন শিল্পীদের জনপ্রিয় গান পরিবেশন করেন। অনুষ্ঠানে তিনি নিজের চারটি মৌলিক গান— ‘কেন ছুঁতে চাই বারে বারে’, ‘মিস করছি’, ‘সায়ন’ এবং ‘বলা মুশকিল’—গেয়েও শ্রোতাদের ব্যাপক প্রশংসা কুড়ান।
প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ আয়োজনে সুমনা চ্যাটার্জী ২৫টিরও বেশি গান পরিবেশন করেন। তাঁর পরিবেশিত উল্লেখযোগ্য গানের মধ্যে ছিল ‘যেন আকাশকে বলো না কখনো’, ‘এমন একটি ঝিনুক’, ‘মাধবী মধুপে হল মিতালি’, ‘যেতে দাও আমায়’, ‘আমার অঙ্গে জ্বলে রঙমশাল’, ‘ও শ্যাম যখন তখন’, ‘প্রথমে সকাল শেষে সন্ধ্যা’, ‘বৃষ্টি বৃষ্টি বৃষ্টি’, ‘তোমার সঙ্গে দেখা না হলে’, ‘ললিতা গো’, ‘এ শুধু গানের দিন’, ‘ও তোতা পাখিরে’, ‘আমি তো তোমার চিরদিনের’, ‘ও মাঝিরে ও মাঝি’, ‘তোমার টানে সারা বেলার গানে’, ‘দেখেছ কি তাকে’, ‘মনের হদিশ’, ‘দে রে না না’ এবং ‘এই বাংলার মাটিতে’। প্রতিটি গানই দর্শক-শ্রোতাদের উচ্ছ্বসিত করতালি ও প্রশংসায় সিক্ত হয়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে আর্টিস্ট ক্লাবের পক্ষ থেকে সুমনা চ্যাটার্জীকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন *আর্টিস্ট ক্লাবের সভাপতি সুজিত মুস্তাফা, ঢাকা ইউনিভার্সিটি কালচারাল ফাউন্ডেশন (DUCF)-এর সভাপতি মাহফুজার রহমান, আর্টিস্ট ক্লাবের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান*সহ আর্টিস্ট ক্লাব ও ডিইউসিএফ-এর নেতৃবৃন্দ, বিশিষ্ট সংস্কৃতিকর্মী, শিল্পী, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
যারা অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারেননি কিংবা আবার দেখতে আগ্রহী, তাদের জন্য আর্টিস্ট ক্লাবের ফেসবুক পেইজে এবং সুমনা চ্যাটার্জীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।








