Sunday, October 4, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ ময়মনসিংহ বিভাগ

খাদ্য পরিদর্শক কামালের খুটির জোর কোথায়?

admin by admin
October 4, 2026
in ময়মনসিংহ বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
খাদ্য পরিদর্শক কামালের খুটির জোর কোথায়?
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বদলি-পদায়নে প্রভাব বিস্তার, সম্পদ অর্জন ও জুয়ার আসর থেকে অর্থ আদায়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে কর্মরত খাদ্য পরিদর্শক শাহ মাজহারুল ইসলাম কামালকে ঘিরে বদলি-পদায়নে প্রভাব বিস্তার, পরিবহন ঠিকাদার নিয়োগসহ বিভিন্ন বিষয়ে তদবির, অনিয়ম-দুর্নীতি, জুয়ার আসর থেকে অর্থ আদায় এবং নামে-বেনামে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তাকে নিয়ে ময়মনসিংহ জেলা জুড়ে চলছে বেশ আলোচনা ও সমালোচনা। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সেচ শাখার সেচপাম্প মেরামতকারী শাহ আবুল কাশেমের বড় ছেলে কামাল। এদিকে তাকে ঘিরে বিভিন্ন সময়ে অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদপত্রে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও এমন অভিযোগ তুলে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। আওয়ামীলীগ সরকারের সময়ে প্রভাবশালী নেতাদের আশীর্বাদপুষ্ট কর্মকর্তাদের বড় একটি অংশ এর মধ্যে কামাল অন্যতম। আজও খাদ্য পরিদর্শক পদে বহাল তবিয়তে দায়িত্ব পালন করে আসছেন। এ নিয়ে গণমাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে তার খুটির জোর কোথায়? কর্তৃপক্ষের তদন্তের পর প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

গফরগাঁও রাজনৈতিক নেতাদের সুত্রে জানা গেছে,শাহ মাজহারুল ইসলাম কামাল গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক ভিপি হিসাম ও আরিফের কমিটির সদস্য ছিলেন। এছাড়া গফরগাঁও সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সাজুর সময়ে নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।১৯৯৭ সালের ২৯ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গফরগাঁওয়ে বিএনপির জনসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে গাড়িবহরে হামলার ঘটনায় অংশগ্রহণকারীদের মধ্যে কামালও ছিলেন। ২০০৮ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর সরাসরি আওয়ামীলীগের মিছিল মিটিং এ অংশ গ্রহণ করেন। এ ছাড়াও ২০২০ সালে নেতাদের তদবীর করে উপজেলা এলএসডি হিসেবে বদলী নেয়। এরপর থেকেই সরাসরি আওয়ামীলীগের বিভিন্ন রাজনৈতিক নেতাদের ছবিও তুলেন। পাশাপাশি অফিস ফাকি দিয়ে বিভিন্ন পোগ্রাম গুলোতে নিজে উপস্থিত থেকেছেন।

খোজ নিয়ে জানা গেছে ,গফরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য প্রয়াত আলতাফ হোসেন গোলন্দাজের তদবিরে ২০০০ সালের ২৬ ডিসেম্বর খাদ্য বিভাগে চাকরিতে যোগ দেন কামাল। তবে তার নিয়োগসংক্রান্ত নথি ও কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। দীর্ঘদিন ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে অবস্থানের সুযোগ নিয়ে খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়নে প্রভাব বিস্তার এবং ঠিকাদারি সংক্রান্ত বিষয়ে তদবির করে আসছেন শাহ মাজহারুল ইসলাম কামাল। তার কথামতো কাজ না করলে বিভিন্নভাবে হয়রানি বা ক্ষতির মুখে পড়ার অভিযোগও রয়েছে।

২০২০ সালের জুলাইয়ে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগে ময়মনসিংহের ফুলপুর এলএসডি থেকে তাকে প্রত্যাহার করে নেত্রকোনার আটপাড়া উপজেলা খাদ্য দপ্তরে পদায়ন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরবর্তীতে তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বদলি হয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে ডেপুটেশনে যোগ দেন বলে জানা যায়।

একাধিক নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ময়মনসিংহে অবস্থানের সুযোগ নিয়ে শাহ মাজহারুল ইসলাম কামাল তার নিজের নামে, বেনামে এবং স্বজন ও ঘনিষ্ঠজনদের নামে বিপুল অর্থ-সম্পদ ও বিনিয়োগ করেছেন। ময়মনসিংহ নগরীর মফিজ উদ্দিন ইনডেক্স প্লাজায় ৭সি নম্বরের একটি ফ্ল্যাট, আমলাপাড়ায় মাদ্রাসার পাশের একটি ফ্ল্যাট, দুর্গাবাড়ী রোডে একটি দোকান, কাঁচিঝুলিতে দুই ভাইয়ের নামে ছয়তলা ফাউন্ডেশনের চারতলা ভবন এবং নতুন বাজারের ফারহান কমপ্লেক্সে দুটি ফ্ল্যাট বুকিংয়ের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া গফরগাঁওয়ের জামতলা মোড়ে একটি দোকান এবং ইমামবাড়ী ঈদগাহ মাঠসংলগ্ন বাজারে একাধিক দোকান রয়েছে। ঢাকার উত্তরা এলাকায় একটি ফ্ল্যাট এবং ময়মনসিংহের ঢাকা বাইপাস এলাকায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধুদের সম্মিলিত উদ্যোগে কেনা জমিতে তার তিনটি শেয়ার রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।ঢাকা মেট্রো-গ-৪৩-২৬৪৭ নম্বরের একটি টয়োটা প্রিমিও গাড়ি ময়মনসিংহ খাদ্য বিভাগের পরিবহন ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিক ওরফে আজাদের নামে নিবন্ধিত হলেও সেটি শাহ মাজহারুল ইসলাম কামাল ব্যবহার করেন। গাড়িটি মফিজ উদ্দিন ইনডেক্স প্লাজার গ্যারেজে রাখা হয় । তবে গাড়িটির প্রকৃত মালিকানা, ব্যবহার ও অর্থের উৎস সম্পর্কে নিশ্চিত হতে বিআরটিএর নিবন্ধন তথ্য এবং সংশ্লিষ্ট নথি যাচাই করা প্রয়োজন।

স্বজনদের নামে বিনিয়োগের অভিযোগ

শাহ মাজহারুল ইসলাম কামালের স্ত্রী নূরজাহান বেগম, ছোট ভাই শাহ ইশতিয়াক রুবেল এবং শ্যালক ফাহিমের নামে বিভিন্ন জায়গায় জমি ও ব্যবসায়িক বিনিয়োগ রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীরা এসব দাবির সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্টদের আয়কর নথি, ব্যাংক হিসাব, জমি-ফ্ল্যাটের দলিল, ব্যবসায়িক বিনিয়োগ এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।

ময়মনসিংহ শহরের বাসিন্দা সুলতান অভিযোগ করে বলেন, নগরীর নতুন বাজার কাঁচাবাজারে গেন্দু মিয়ার হোটেলের পাশে ময়মনসিংহ খাদ্য পরিদর্শক সমিতির কার্যালয়ে রাতে জুয়ার আসর বসে। তার দাবি, ওই আসরে একজন ‘বিডার’ হিসেবে অংশ নিয়ে কামাল প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ আয় করেন। অভিযোগটির সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ময়মনসিংহের বিএনপি নেতা শামছুল হক বলেন, মাজহারুল ইসলাম কামাল একসময় কলেজে ছাত্রলীগের রাজনীতি করতেন বলে আমরা জানি। চাকরিতে যোগদানের আগে তাদের পরিবারের আর্থিক অবস্থা কী ছিল এবং বর্তমানে তার সম্পদের পরিমাণ কত—এসব বিষয় তদন্ত হওয়া প্রয়োজন। বিভিন্ন সংবাদমাধ্যমে তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি কামালের আয়-ব্যয় ও সম্পদের হিসাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাইয়ের দাবি জানান।

অভিযোগগুলোর বিষয়ে খাদ্য পরিদর্শক শাহ মাজহারুল ইসলাম কামালের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাসান বলেন, “বিষয়গুলো খোঁজ নিয়ে দেখব।”

ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলম বলেন, অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন-১ অধিশাখা) সনজীদা শরমিন জানান, বিষয়টি নিয়ে একটু ডিজি স্যার এর সাথে কথা বলেন। কোন অভিযোগ আসলে তারাই দেখবে।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মুঃ জসীম উদ্দিন খানকে একাধিকবার কল দেওয়া হলে মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Post Views: 45

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জামালপুরে খাদ্য গুদামের এসএমও ইসরাত আহমেদকে নিয়ে নানা ষড়যন্ত্র।। কর্মচারীদের ক্ষোভ

জামালপুরে খাদ্য গুদামের এসএমও ইসরাত আহমেদকে নিয়ে নানা ষড়যন্ত্র।। কর্মচারীদের ক্ষোভ

by admin
October 4, 2026
0
8

  জামালপুর জেলা প্রতিনিধি : জামালপুরের সিংহজানী খাদ্য গুদামের এসএমও ইসরাত আহমেদকে নিয়ে নানা ষড়যন্ত্র করা হচ্ছে বলে তথ্য পাওয়া...

​জামালপুরে শিশু ধর্ষণচেষ্টা অভিযুক্ত ছানোয়ার গ্রেপ্তার

​জামালপুরে শিশু ধর্ষণচেষ্টা অভিযুক্ত ছানোয়ার গ্রেপ্তার

by admin
October 2, 2026
0
17

​জামালপুরে শিশু ধর্ষণচেষ্টা অভিযুক্ত ছানোয়ার গ্রেপ্তার মোঃ আনোয়ার হোসাইন, জামালপুর ​জামালপুরের নান্দিনা পুরাতন পাড়ায় ১০ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার...

ইসলামপুরে উপজেলা ও পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

ইসলামপুরে উপজেলা ও পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

by admin
September 30, 2026
0
4

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি। জামালপুরের ইসলামপুরে উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত ও পৌর বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক মহসিন...

জামালপুরে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিত ৫১ জন আমরণ অনশনে

জামালপুরে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিত ৫১ জন আমরণ অনশনে

by admin
September 30, 2026
0
8

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি জামালপুরে নিয়োগপত্রের দাবীতে আমরণ অনশন শুরু করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকরী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েও ৫১...

বকশীগঞ্জের বরাদ্দের সার ইসলামপুরে নেওয়ার সময় ৭ বস্তা জব্দ

বকশীগঞ্জের বরাদ্দের সার ইসলামপুরে নেওয়ার সময় ৭ বস্তা জব্দ

by admin
September 28, 2026
0
10

  মোঃ মোনাহার মিয়া জামালপুরের বকশীগঞ্জ থেকে ইসলামপুরের মহলগিরি এলাকায় নেওয়ার সময় ৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা কৃষি অফিস।...

নেত্রকোনা জেলার বিচারকের দৃষ্টি আকর্ষণ।

নেত্রকোনা জেলার বিচারকের দৃষ্টি আকর্ষণ।

by admin
September 28, 2026
0
20

বিচারকের দৃষ্টি আকর্ষণ। মৃত হাতিম মিয়া দায়েরকৃত মামলার বিচার দাবি, পরিবারবর্গের। মোশারফ হোসেন জসিম পাঠানঃ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বৈরাটী...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ধারণক্ষমতার দ্বিগুণ বন্দি নিয়ে হিমশিম খাচ্ছে কারাগারগুলো October 4, 2026
  • মলম পার্টির চক্র অটো ছিনতাই, নিখোঁজের পর অসুস্থ অবস্থায় কুড়িগ্রাম হাসপাতালে ভূরুঙ্গামারীর অটোচালক October 4, 2026
  • লালপুরে অনলাইন প্রতারণা চক্রের ৩ সদস্য আটক, সাইবার সুরক্ষা আইনে মামলা October 4, 2026
  • পুঠিয়ায় বিপুল পরিমাণ চোলাই মদসহ সরঞ্জাম উদ্ধার, জনসম্মুখে ধ্বংস October 4, 2026
  • পথে বসার উপক্রম গোবিন্দগঞ্জে টিএমএসএস এনজিওর প্রতারণার শিকার ক্ষুদ্র নারী উদ্যোক্তা October 4, 2026
  • হবিগঞ্জের বানিয়াচং নবীগঞ্জ সড়কে সিএনজি ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১। October 4, 2026
  • গাইবান্ধার সবুজ পাড়ায় ডিবির অভিযানে 2 জন গ্রেপ্তার ট্যাপেন্টাডোল উদ্ধার October 4, 2026
  • নওগাঁর পত্নীতলায় গ্রামীণ ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’ অনুষ্ঠিত: দর্শকের উপচে পড়া ভিড় October 4, 2026
  • নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের উদ্বোধন, October 4, 2026
  • রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা October 4, 2026
  • ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ October 4, 2026
  • জামালপুরে খাদ্য গুদামের এসএমও ইসরাত আহমেদকে নিয়ে নানা ষড়যন্ত্র।। কর্মচারীদের ক্ষোভ October 4, 2026
  • খাদ্য পরিদর্শক কামালের খুটির জোর কোথায়? October 4, 2026
  • বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, কোতোয়ালী থানা শানে গাউছে পাক ও জামে আউলিয়া সন্মেলন ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। October 4, 2026
  • বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক October 4, 2026
  • চেকের মামলায় ‘বিনিময়’ উল্লেখ না থাকলে মামলা টিকবে না: হাইকোর্ট বিভাগের সিদ্ধান্ত ও তার প্রেক্ষাপট October 4, 2026
  • চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়ের প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ October 3, 2026
  • আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, অনিশ্চয়তায় প্রবাসীরা October 3, 2026
  • চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাও October 3, 2026
  • ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা October 3, 2026
  • ‘চলো দিল্লি’ আন্দোলনের ডাক দিলো ককরোচ পার্টি October 3, 2026
  • বৈধ ভিসা থাকলেই ঢোকা যাবে না ভারতে October 3, 2026
  • বিবাহ ও তালাক নিবন্ধন আসছে অনলাইনে October 3, 2026
  • ১১ পুলিশ পরিদর্শককে দেশের বিভিন্ন রেঞ্জ বদলি October 3, 2026
  • মুক্তিযোদ্ধাদের দাফন ও সৎকার খরচে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ October 3, 2026
  • বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রার্থী মাঈন উদ্দিন নটুর মতবিনিময় সভা অনুষ্ঠিত October 3, 2026
  • বিশিষ্ট শিল্পপতি ইফতেখার উদ্দিন আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা ও চট্টগ্রামে খাবার বিতরণ October 3, 2026
  • আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা October 3, 2026
  • চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়ের প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ October 3, 2026
  • জাতিসংঘের সদর দপ্তরে প্রয়াত বেগম খালেদা জিয়ার : হার লাইফ,হার স্টরি’ কপি প্রধানমন্ত্রীকে দেয়া হয়েছে October 3, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ধারণক্ষমতার দ্বিগুণ বন্দি নিয়ে হিমশিম খাচ্ছে কারাগারগুলো

      ধারণক্ষমতার দ্বিগুণ বন্দি নিয়ে হিমশিম খাচ্ছে কারাগারগুলো

      October 4, 2026
      মলম পার্টির চক্র অটো ছিনতাই, নিখোঁজের পর অসুস্থ অবস্থায় কুড়িগ্রাম হাসপাতালে ভূরুঙ্গামারীর অটোচালক

      মলম পার্টির চক্র অটো ছিনতাই, নিখোঁজের পর অসুস্থ অবস্থায় কুড়িগ্রাম হাসপাতালে ভূরুঙ্গামারীর অটোচালক

      October 4, 2026
      লালপুরে অনলাইন প্রতারণা চক্রের ৩ সদস্য আটক, সাইবার সুরক্ষা আইনে মামলা

      লালপুরে অনলাইন প্রতারণা চক্রের ৩ সদস্য আটক, সাইবার সুরক্ষা আইনে মামলা

      October 4, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d