মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি ।। অক্টোবর সেবাপক্ষ-২০২৬ উপলক্ষে ৫ অক্টোবর-২০২৬ সোমবার শহরের লালবাগ উন্নয়ন ক্লাব প্রাঙ্গনে দিনাজপুর লায়ন্স ক্লাবের আয়োজনে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা (ব্লাড গ্লুকোজ) অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর লায়ন্স ক্লাবের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব মোঃ শাহ আলম,সেক্রেটারি লায়ন মোঃ সাইদুর রহমান সরকার,ডিরেক্টর লায়ন মোঃ সাইদুর রহমান,
ডিরেক্টর লায়ন মোঃ রফিকুল আমিন বাবু,ডিরেক্টর লায়ন মোঃ রেজোয়ান হোসেন চৌধুরী রানা , ডিরেক্টর লায়ন মোঃ মোজাফফর আলী মিলন, সদস্য লায়ন এএফএম শফিকুল ইসলাম দুলু , লায়ন্স ক্লাবের এ,ও মোঃ আব্দুস সবুর সরকার , অফিস সহকারী আনোয়ার হোসেন প্রমুখ।








