হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি গত ২৫ নভেম্বর ২০২৬, বুধবার এক শোকবার্তায় কুড়িগ্রাম জেলা জাসদের সহ-সভাপতি লুৎফর রহমান বাচ্চুর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার, স্বজন, রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি গত বুধবার,২৫ নভেম্বর ২০২৬,সকাল ৮:১০ এ কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ছেলেসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াকালীন সময় ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল শাখা জাসদ ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। ১৯৭৪ সাল এ্যাপ্লাইড ক্যামেস্ট্রিতে এমএসসি ডিগ্রী অর্জন করেন। এরপর কিছুদিন বিদেশে কাটিয়ে দেশে ফিরে এসে জাসদের সাংগঠনিক কাজে মনোনিবেশ করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত জাসদের সাংগঠনিক ভাবে যুক্ত ছিলেন। সমাজের বৈষম্যের অবসান, মেহনতী মানুষের অধিকার আদায় ও গণতান্ত্রিক সংগ্রামে তার ভুমিকা অপরিসীম ছিলো। তার মৃত্যুতে দেশ একজন আজীবন সংগ্রামীকে হারালো।খবর বাপসনিউজ ও আইবিএননিউজ।
জানাজা ও দাফন:
প্রায়ত জাসদ নেতা লুৎফর রহমান বাচ্চুর নামাজে জানাজা গত ২৫ নভেম্বর ২০২৬, বুধবার রাত ৮:৩০টায় কুড়িগ্রাম শহরের তার নিজ বাড়ী খলিলগঞ্জের খলিলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।








