নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় স্বনামধন্য বিদ্যাপীঠ হেরিটেজ স্কুলের ও লেভেল ২০২২
সেশনের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধণা এবং ২০২ সেশনের ও লেভেল ও এসএসসি
পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ১২মে বৃহস্পতিবার
বেলা ১১টায় বিদ্যালয়ের অডিটরিয়ামে সম্পন্ন হয়েছে। অনাড়ম্বপূর্ণ পরিবেশে
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেরিটেজ স্কুলের পরিচালক মোহাম্মদ সেলিম
মিয়া,ভাইস প্রিন্সিপাল সানজিদা ইয়াসমিন,দেলোয়ার হোসেন কাজল,শয়ালা আক্তার
বর্না ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান খান। প্রতিষ্ঠানের
সিনিয়র শিক্ষক সামসুল আলম চৌধুরীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে হেরিটেজ
স্কুলের অভিভাবক,শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২ সেশনে হেরিটেজ স্কুল হতে ১০টি বিষয়ে এ-প্লাসসহ সেরা
ফলাফলের জন্য রাহাত ইমরানকে এবং উদয় সাহা ও দেবিপ্রয় সাহা ৯এ-প্লাস জেরিন
তাসনিম সিনহা নউশিন ৮এ-প্লাস,তাসিফুল হামিম নোহান ৫ এপ্লাস,মালিহা আফরিন
ইসলাম ৭এ-প্লাস,আব্দুল্লাহ আল ফাহাদ ৯এ-প্লাস,অনিন্দিতা তারা ফাতিহা
২এপ্লাস,আরুনাভব বনিক পুজন ৮এ-প্লাস,রাইয়ান আলম ৬এ-প্লাস অর্জণ করায়
বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
পরিশেষে এতে সঙ্গীত পরিবেশন করেন স্কুলের শিক্ষার্থী অনিন্দিতা তারা
ফাতিহা। উল্লেখ্য,নারায়ণগঞ্জে প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অবস্থিত হেরিটেজ
স্কুল হতে বিশ্বমানের ফলাফলসহ উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে
প্রতিবছরই শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে।
এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা
২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ফলাফল নিয়ে হতাশা ও মানসিক চাপে দেশের বিভিন্ন স্থানে ২০ শিক্ষার্থী...





