শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
দলমত-নির্বিশেষে বিপুলসংখ্যক প্রবাসীর অশ্রুসিক্ত শ্রদ্ধা-ভালবাসা আর স্নেহের পরশে বিদায় নিলেন যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকন (৬০)শুক্রবার,৯ অক্টোবর ২০২৬,বাদ জুমআ নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় হাজারো মুসল্লীর অংশগ্রহণের অনুষ্ঠিত জানাযাতেও ঢল নেমেছিল শোকার্ত প্রবাসীগণের। উল্লেখ্য, শনিবার,৩ অক্টোবর ২০২৬, কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানার সময়ে বাসেই হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন কাজি আজিজুল হক খোকন। এরপর তাঁর কোন খোঁজ না পাওয়ায় পুলিশে রিপোর্ট করা হয়। রাজনৈতিক সহকর্মীসহ প্রিয় পরিচিতজনেরা হন্নে হয়ে খোঁজার মধ্যেই কাজি আজিজুল হক খোকনের লাশের সন্ধান পাওয়া যায় বেলভ্যু মর্গে বুধবার,৭অক্টোবর ২০২৬,সন্ধ্যায়। মাগুরার সন্তান কাজী আজিজুল হক খোকন ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। কিন্তু অভিবাসনের মর্যাদা পাননি বলে পুরো সময় ব্যাচেলর হিসেবেই অতিবাহিত করেন।খবর আইবিএননিউজ ও বাপসনিউজ।
শ্রমিক নেতা আজিজুল হক খোকনের জানাযার প্রাক্কালে সকলের দোয়া চান যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ। শ্রমিক লীগ সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জানাযার প্রাক্কালে সকলের প্রতি অনুরোধ জানান দেনা-পাওনা থাকলে যেন তার সাথে যোগাযোগ করেন। একইভাবে কাজি আজিজুল হক খোকনের কর্মস্থল জ্যাকসন হাইটসের অবকাশ বুক কর্নারের অন্যতম মালিক ও আওয়ামী লীগ নেতা হোসেন রানাও সংশ্লিষ্ট সকলকে জানান, খোকন যদি কারো সাথে কোন অন্যায় আচরণ করে থাকে, তাহলে যেন নিজগুণে ক্ষমা করে দেন। এ সময় বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমও খোকনের আত্মার মাগফেরাত কামনা করেন এবং জানান যে, খোকনের লাশের ফিউনারেল-সহ বাংলাদেশে পাঠানোর সমস্ত দায়িত্ব বহণ করছে বাংলাদেশ সোসাইটি। জানাযায় সর্বস্তরের প্রবাসীর মধ্যে আরো ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু,মূলধারার রাজনৈতিক মুরশেদ আলম,ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী. যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী উপদেষ্টা ড.প্রদিপ কর,উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভিন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা,সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন,সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান,দফতরে সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মাদ বখতিয়ার আলী,শিক্ষা বিষয়ক সম্পাদক এমএ করিম জাহাঙ্গীর,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাজী এনাম, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন,বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মেরাজ,বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু,বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারি,আওয়ামী লীগ নেতা ও শেখ হাসিনা মন্ত্রের সভাপতি জালাল উদ্দিন জলিল, সাধারণ সম্পাদক কায়কোবাদ খান,আওয়ামী লীগ নেতা আকতার হোসেন , আওয়ামী লীগ নেতা মিসবাহ আহমেদ, আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক হেলাল মাহমুদ,আওয়ামী লীগ নেতা ও যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি মনজুর চৌধুরী,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী,মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল বিল্লাহ,আওয়ামীলী নেএী রিনা আবেদীন,আওয়ামী লীগ নেএী জেসমিন আক্তার কহিনুর,আওয়ামী নেতা টি.মোল্লা,প্রকৌশলী মিজানুল হাসান,দেলওয়ার হোসেন মোল্লা,আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম,আওয়ামী লীগ নেতা খন্দকার জাহেদুল ইসলাম,আওয়ামী লীগ নেতা শেখ জামাল হোসেন,, স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শাহীন আজমল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল এবং সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান, সাবেক সভাপতি নুরুজ্জামান সর্দার, মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহনাজ, যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শাহানারা রহমান, চেয়ারম্যান ইকবাল হোসেন,আজহারুল ইসলাম চৌধুরী মুছা,যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান এবং সেক্রেটারি হৃদয় মিয়া, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেডএ জয়,সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া,যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি সেবুল মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী,জেবিবিএর সভাপতি হারুন ভূইয়া এবং সেক্রেটারি ফাহাদ সোলায়মান, বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান এবং সেক্রেটারি মোহাম্মদ আলী ,বিএনপি নেতা মনির হোসেন প্রমুখ। জানাযার পরই কফিনে শায়িত খোকনের লাশবাহি গাড়ি জেএফকে এয়ারপোর্টে রওয়ানা দেয়। রাতে আমিরাতের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে দেশের বাড়ী মাগুরায় সমাহিত করা হয়।
শ্রমিক নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীরা। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।
এদিকে, ৮ অক্টোবর রাতে শ্রমিক লীগের আহবানে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা নবান্ন পার্টি হলে জড়ো হয়ে হাজার দশেক ডলারের মত সংগ্রহ করেন। এছাড়া, খোকনের পকেটেও বেশ কিছু নগদ অর্থ ছিল। সবগুলো মাগুরায় তার ভাই-বোনের কাছে পাঠানো হবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ এবং সিনিয়র সহ-সভাপতি মনজুর চৌধুরী ।







