রংপুর ব্যুরো: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক ব্রীজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ১৭ অক্টোবর শনিবার সকালে বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের ব্রীজের নিচে ভাসমান অবস্থায় পারি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ওই নারীর বয়স ৩৮ থেকে ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, সকাল ৮টার দিকে ব্রীজের নিচে পানিতে মরদেহ ভাসতে দেখেন স্থানীয় মানুষ। পরে তাঁরা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে সংবাদ দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কেএম হাবিবুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক সুরতহালে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে
রংপুরে আবাসিক হোটেলে মাদকসহ দুই পুলিশ সদস্য আটক
রংপুর ব্যুরো: রংপুরে আবাসিক হোটেল থেকে মাদকসহ দুই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। মাদকসহ আটক দুই পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছে...









