রংপুর ব্যুরো: রংপুরে আবাসিক হোটেল থেকে মাদকসহ দুই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। মাদকসহ আটক দুই পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছে আদালত। আটককৃত পুলিশ সদস্য হলেন, সিরাজগঞ্জের বেলকুচি থানার কোনাবাড়ি গ্রামের ওমর আলী ও দিনাজপুরের বিরল উপজেলার মোহনপুর গ্রামের মিথুল ইসলাম।
গত ১৬ অক্টোবর শুক্রবার বিকালে তাদের দু’জনকে মেট্রোপলিটন আদালতে নেওয়া হলে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি। এর আগে ১৫ অক্টোবর বৃহ¯পতিবার রাতে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নগরীর পায়রা চত্বরে স্কাই ভিউ হোটেলের একটি কক্ষ থেকে পুলিশ সদস্য ওমর আলী ও মিথুল ইসলামকে আটক করে।
এসময় তাদের তল্লাশি করে ওই কক্ষের খাটের নিচ থেকে ডার্বি সিগারেটের প্যাকেটে রাখা ১৯টি ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের পাইপ, ৪টি গ্যাস লাইট ও ২টি ফয়েল পেপার জব্দ করা হয়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে মামলা করেন।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি বলেন, দুই পুলিশ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অভিযুক্ত ওমর আলী চাকরি অবস্থায় এর আগেও মাদকসহ গ্রেফতার হয়েছিলেন। বর্তমানে তিনি বরখাস্ত রয়েছেন। অপর অভিযুক্ত মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
গাইবান্ধায় ব্রীজের নিচ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
রংপুর ব্যুরো: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক ব্রীজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ...








