Wednesday, October 21, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home রাজনীতি

জামায়াত ছাড়ার শর্তে নারাজ তিন দল, ভেস্তে যাচ্ছে হেফাজতের জোট

admin by admin
October 21, 2026
in রাজনীতি
Reading Time: 2 mins read
1 0
A A
0
জামায়াত ছাড়ার শর্তে নারাজ তিন দল, ভেস্তে যাচ্ছে হেফাজতের জোট
0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter

শেষ মুহূর্তে ভেস্তে যাচ্ছে হেফাজতে ইসলামের উদ্যোগে কওমি ঘরানার ইসলামি সাত দলের জোট গঠনের প্রক্রিয়া। সাত দলের তিন দলই জামায়াতের নেতৃত্বাধীন ১১ দল ছাড়ার শর্ত নাকচ করে দিয়েছে। দল তিনটি হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিস। এর মধ্যে খেলাফত মজলিস আগেই ১১ দল ছেড়েছে। তবে হেফাজতের পক্ষ থেকে দলীয় সিদ্ধান্তে হস্তক্ষেপের বিষয়টি মানতে রাজি নয় তারা।

একদিকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মানতে নারাজ তিন দল। অন্যদিকে জামায়াতের সঙ্গে থাকা কাউকে নিয়ে জোট করতে চায় না হেফাজতে ইসলাম।

রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) সাত দলের নেতাদের সঙ্গে বৈঠক করবে হেফাজত। প্রকাশ্যে এখনও এ নিয়ে আশাবাদের কথা বলছে দলগুলো। তবে নেতাদের সঙ্গে আলাপে উঠে এসেছে ভিন্ন চিত্র। তারা বলছেন, জোটবদ্ধ হওয়ার জন্য এমন শর্ত দেওয়া উচিত নয়, যা দলগুলোর ওপর বাইরের হস্তক্ষেপ চাপিয়ে দেয়।

দেশ ও ইসলামের বৃহত্তর স্বার্থে হেফাজত বা যে কোনো ব্যানারে কাজ করতে আপত্তি নেই দলগুলোর। তবে দলের অভ্যন্তরীণ সিদ্ধান্তের ভার দলীয় ফোরামেই রাখতে চায় তারা।

কী আছে হেফাজতের ঐক্যের ফর্মুলায়

ঐক্য প্রক্রিয়া চূড়ান্ত করতে গত ২৭ সেপ্টেম্বর বৈঠক করে সাত দল। হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় ওই বৈঠক হয়েছিল। সাত দলের পাঁচজন করে ৩৫ প্রতিনিধিসহ এতে হেফাজতের শীর্ষ নেতারা ছিলেন। ওই বৈঠকে হেফাজতের পক্ষ থেকে দলগুলোর নেতাদের কাছে সাত দলীয় ঐক্যের সাংগঠিক ফর্মুলা পেশ করা হয়। ওই ফর্মুলার কপি এশিয়া পোস্টের হাতে এসেছে।

ঐক্যের ফর্মুলার দুই নম্বরে সাত দলের ঐক্যের উদ্দেশের ‘খ’-তে বলা হয়, ‘৭ দলীয় জোটভুক্ত কোনো দল একক সিদ্ধান্তে অন্য কোনো ইসলামি ও অনৈসলামিক দলের সঙ্গে জোট করতে পারবে না। দেশ, জাতি ও ইসলামের বৃহত্তর স্বার্থে কিংবা প্রয়োজনে ৭ দলের মজলিসে শুরা ও উপদেষ্টা পরিষদের অনুমতিক্রমে অন্য দলের সঙ্গে সমঝোতা করতে পারবে।’

‘গ’-তে বলা হয়, ‘সাত দলীয় জোটের কোনো নেতা ভ্রান্ত ও আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদা পরিপন্থি কোনো দলের সভা-সমাবেশে অংশগ্রহণ করতে পারবে না।’

উল্লিখিত দুটি নীতিমালার বিরোধিতা করেছে সাত দলের ঐক্য প্রক্রিয়ায় থাকা অধিকাংশ দল। বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিস মনে করে, ‘খ’-তে উল্লিখিত শর্ত দলগুলোর সাংগঠনিক কাঠামো ভেঙে দেবে। এরকম শর্ত মানলে দলগুলোর অস্তিত্ব থাকবে না। দলের মজলিসে শুরা ও নির্বাহী পরিষদ অকার্যকর হয়ে পড়বে।

‘গ’ শর্ত মানতে নারাজ বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও নেজামে ইসলাম পার্টি। তাদের মতে, এ শর্তে তাদেরকে জামায়াত জোট থেকে বের করতে চায় হেফাজত। যদিও এর মধ্যে ১১ দল ছেড়েছে খেলাফত মজলিস। এদিকে এ শর্তকে স্বাগত জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম।

জামায়াত-সঙ্গ মানবে না হেফাজত

হেফাজতের দাবি, জামায়াতে ইসলামী আহলে সুন্নত ওয়াল জামাতের বিরোধী দল। তাদের আকিদা ভ্রান্ত। সংগঠনটির স্পষ্ট বক্তব্য, জামায়াত জোটে থাকা কাউকে কওমি জোটে নেওয়া হবে না।

হেফাজতে ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা ও মতাদর্শকে অটুট রাখতে চায় বলে জানান হেফাজতের সাংগঠনিক সম্পাদক মুফতি বশীরুল্লাহ। তিনি এশিয়া পোস্টকে বলেন, কেউ কারও সঙ্গে মিশলে একসময় তার মতাদর্শ গ্রহণ করে। হেফাজত ভ্রান্ত কারও সঙ্গে মেশা পছন্দ করছে না। কেউ কেউ নিজেদের নানাবিধ স্বার্থ হাসিলের জন্য জোট ছেড়ে আসতে চাচ্ছে না। কিন্তু বেশিরভাগ দলই হেফাজতের ডাকে সাড়া দিচ্ছে।

সাত দলে আসতে কাউকে ফোর্স করছে না হেফাজত। যারা আসতে চায় তাদের স্বাগত জানাবে সংগঠনটি। তাদের নিয়ে জোট করবে জানিয়ে মুফতি বশীরুল্লাহ বলেন, জামায়াতের সঙ্গে আমাদের ব্যক্তিগত শত্রুতা নেই। তবে তাদের আকিদা ভ্রান্ত। জামায়াতের সঙ্গে থাকা কোনো দলকে ইসলামি জোটে জায়গা দেবে না হেফাজত। কেউ জামায়াতেও থাকবে, আবার সাত দলেও থাকবে- এটা হবে না। এটা আদর্শ নয়। এক সঙ্গে দুই নৌকায় পা রাখা যায় না।

জামায়াত জোট ছাড়বে না বাংলাদেশ খেলাফত মজলিস ও নেজামে ইসলাম পার্টি

দেশি পোশাক বাছুন

ঐক্য গড়তে গিয়ে কোনো শর্ত জুড়ে দেওয়াকে সমর্থন করে না বাংলাদেশ খেলাফত মজলিস ও নেজামে ইসলাম পার্টি। হেফাজতের দেওয়া ফর্মুলার ‘খ’ শর্ত মানলে দলের পরিষদ অকার্যকর হয়ে যায়। ‘গ’ মানলে ছাড়তে হবে ১১ দল। দল দুটি এখনই জামায়াত জোট ছাড়তে রাজি নয়। এতে তাদেরকে সাত দলে না নিলেও তাদের আপত্তি নেই।

 

এমন প্রস্তাব রাখা যাবে না বলে জানান বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি এশিয়া পোস্টকে বলেন, এরকম শর্ত ঐক্যের পথে বাধা। তাদের শর্ত মানলে সব দল বিলুপ্ত করে দিয়ে এক দল করতে হবে। জোট করতে হলে দলগুলোকে নিজস্ব স্বাধীনতা দিতে হবে না। জোটে কোনো একক নেতা থাকবে না। দলের প্রধানরাই শীর্ষ নেতা। তারা ইসলাম ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধাভাবে কাজ করবে। তারা চাইলে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করতে পারবে। অতীতে সমমনা এমন জোট ছিল বলেও জানান তিনি।

শেষ পর্যন্ত জোট হবে কি না- এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন মামুনুল হকের দলের এ নেতা। তার মতে, এই শর্ত মানতে আমরা যেমন একমত নয়, তেমনি একমত নয় নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিস। তিন দলই তো একমত নয়, বাকি চার দল নিয়ে কী জোট হয়। ঐক্য হয়। ঐক্য বিনষ্ট করে এমন শর্ত রাখা উচিত নয়। আমরা কোনোভাবেই ১১ দল ছাড়ছি না। প্রত্যেক সরকারই বিরোধী দলকে দুর্বল করতে চায়। আমরা বুঝে-শুনে কোনো ফাঁদে পা দিতে রাজি নয়।

নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার এশিয়া পোস্টকে বলেন, সবাইকে নিজস্ব জায়গা থেকে ছাড় দিতে হবে। শর্ত চাপিয়ে ঐক্য করা যায় না। হেফাজত থেকে সাংগঠনিক কোনো রূপরেখা চাই না। তাদের প্রস্তাবনার ‘খ’ ও ‘গ’-এর সঙ্গে আমরা নীতিগতভাবে ঐক্যমত নই। এগুলো অপরিপক্ক নীতি। আমরা এই মুহূর্তে ১১ দল ছাড়ছি না।’

রাজনৈতিক দলগুলো আকিদা দিয়ে চলে না বলে জানান খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী। তিনি এশিয়া পোস্টকে বলেন, দেশ ও জনগণের স্বার্থ কোন দিকে, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতো অরাজনৈতিক দলগুলো চিন্তা করে না। দেশের স্বার্থে তো হিন্দুদের সঙ্গে জোট হতে পারে। সুতরাং আকিদার শর্ত দেওয়া যাবে না।

দলের স্বকীয়তা ভেঙে বা নির্বাহী পরিষদ বাদ দিয়ে কোনো দল ঐক্য করবে বলে মনে করেন না আহমদ আলী কাসেমী।

জামায়াত ছাড়ার শর্তে খুশি জমিয়ত

কোনো দলের সঙ্গে জোট করতে দল একক সিদ্ধান্ত নিতে পারবে না শর্ত দেওয়া সমীচীন নয় বলে মনে করছে জমিয়ত। দলটির মতে, এতে দলের স্বকীয়তা নষ্ট হয়। দলীয় ফোরামে আলোচনার ধারাবাহিকতা বাধাগ্রস্ত হয়। এমন প্রস্তাব সামনে আসা উচিত নয়।

 

হেফাজতের দেওয়া ‘সাত দলীয় জোটের কোনো নেতা ভ্রান্ত বা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা পরিপন্থি কোনো দলের সভা-সমাবেশে অংশগ্রহণ করা যাবে না’- শর্তকে স্বাগত জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। দলের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী এশিয়া পোস্টকে বলেন, সাত দলের অধিকাংশই আকিদার এই প্রশ্নে একমত। দুয়েকটি দল দ্বিমত পোষণ করছে।

গত ১৬ জুলাই বাবুনগর মাদ্রাসায় হেফাজত সংশ্লিষ্ট সাতটি দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন মুহিব্বুল্লাহ বাবুনগরী। সভা শেষে জানানো হয়, ভবিষ্যতে একসঙ্গে চলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন তারা। এক মাসের মধ্যে ঐক্যের রূপরেখা জমা দেবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো। এরপর কওমি অঙ্গনে নতুন রাজনৈতিক জোট গঠনের আলোচনা শুরু হয়। পরে দলগুলোর রূপরেখা নিয়ে গত ১৫ আগস্ট রাজধানীর মাখজানুল উলুম মাদ্রাসায় আরেকটি বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। পরবর্তীতে গত ২৭ সেপ্টেম্বর চট্টগ্রামের বাবুনগর মাদ্রাসায় চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বৈঠক হয়। সেখানে হেফাজত আমির, মহাসচিবসহ সাতটি দল থেকে প্রতিটি দলের পাঁচজন করে প্রতিনিধি অংশ নেয়। সে বৈঠকেও চূড়ান্ত রূপরেখা নিয়ে একমত হতে পারেনি তারা।

Views: 20

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

by admin
October 21, 2026
0
14

ঝুমুর মোড় থেকে তুলে নেওয়ার পর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে ডিবি স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে ইকোনো পরিবহনের একটি...

‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, আওয়ামী লীগ এবং জামায়াত দুই পক্ষ এক হয়েছে’-

‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, আওয়ামী লীগ এবং জামায়াত দুই পক্ষ এক হয়েছে’-

by admin
October 21, 2026
0
63

 রাজশাহীর জনসভায় এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেখানে আওয়ামী লীগ তার বর্তমান দুঃসময়ের জন্য দায়ী করে জামায়াতকে, খোদ শেখ হাসিনা...

রাহুল গান্ধীর বেড টাচ নিয়ে কেন সমালোচনা হচ্ছে!

রাহুল গান্ধীর বেড টাচ নিয়ে কেন সমালোচনা হচ্ছে!

by admin
October 21, 2026
0
40

সম্প্রতি রাহুল গান্ধী এক ককরোচ আন্দোলনকারীর বাহুতে চাপ দিয়ে বলছেন "শেররি" মানে বাঘিনী। কিন্তু মেয়েদের টাচ নিয়ে সেন্স খুবই প্রখর।তাদের...

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত।

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত।

by admin
October 20, 2026
0
7

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লা দক্ষিণ জেলা আমির নির্বাচনের লক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে...

যুক্তরাষ্ট্র সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ -এর সেমিনার রবিবার,১ নভেম্বরের

যুক্তরাষ্ট্র সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ -এর সেমিনার রবিবার,১ নভেম্বরের

by admin
October 20, 2026
0
13

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ “৫ আগস্ট '২৪ পরবর্তী বাংলাদেশের বিচার বিভাগের কার্যক্রম ও সমসাময়িক প্রেক্ষাপট” বিষয়ের উপর এক সেমিনার অনুষ্ঠিত হবে...

যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের প্রয়াত সভাপতি কাজী আজিজুল হক খোকনের সম্মানে শোক সভা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার ২২ অক্টোবর

যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের প্রয়াত সভাপতি কাজী আজিজুল হক খোকনের সম্মানে শোক সভা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার ২২ অক্টোবর

by admin
October 20, 2026
0
7

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের প্রয়াত সভাপতি কাজী আজিজুল হক খোকন এর সম্মানে বৃহস্পতিবার,২২ অক্টোবর ২০২৬,সন্ধ্যা সাড়ে ৬টায়...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • মেঘনায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য ও মেঘনার কৃতি সন্তান, অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া (এমপি) October 21, 2026
  • তিস্তা নদীতে প্রতিমা বিসর্জন, বিদায়ের সুরে ভারী ভক্তদের মন,বিসর্জন ঘিরে প্রশাসনের কঠোর নিরাপত্তাব্যবস্থা। October 21, 2026
  • হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায় October 21, 2026
  • অধিকারহীনতার আখ্যান: বাংলাদেশে ভূমিহীন জনগোষ্ঠীর সংকট ও টেকসই উত্তরণের পথ October 21, 2026
  • ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী October 21, 2026
  • অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে অভিযান, আটক ৮৪ October 21, 2026
  • আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানেই অলআউট বাংলাদেশ October 21, 2026
  • জামায়াত ছাড়ার শর্তে নারাজ তিন দল, ভেস্তে যাচ্ছে হেফাজতের জোট October 21, 2026
  • আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের October 21, 2026
  • লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ October 21, 2026
  • যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত October 21, 2026
  • সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন October 21, 2026
  • শার্শায় ১৮ স্বর্ণ বারসহ চোরাচালানী আটক October 21, 2026
  • ‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, আওয়ামী লীগ এবং জামায়াত দুই পক্ষ এক হয়েছে’- October 21, 2026
  • নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ October 21, 2026
  • কক্সবাজার সৈকতে ৪০০ প্রতিমা বিসর্জন, পর্যটকের ঢল October 21, 2026
  • লক্ষ্মীছড়ির সাঁওতালপাড়ায় দীর্ঘদিনের পানির সংকট নিরসন করল সেনাবাহিনী October 21, 2026
  • পূর্বধলা জমি জমা বিরোধ এর জেরে মহিলা কে মারধর থানার অভিযোগ। October 21, 2026
  • নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী October 21, 2026
  • তানোরে শরিফ উদ্দিনের পুজা মন্ডপ  পরিদর্শন  October 21, 2026
  • রংপুর বিভাগে আলুতে কৃষকের ক্ষতি হচ্ছে ৫ হাজার কোটি টাকা, হিমাগারে রয়েছে ৭৩.৮ শতাংশ আলু October 21, 2026
  • জামালপুর এসআরবি’র অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার October 21, 2026
  • জামালপুরের ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দূর্গাপুজা October 21, 2026
  • বিরামপুরের খানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি সদস্য মোঃ লোকমান হাকিম October 21, 2026
  • সিংড়ায় ২৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে  October 21, 2026
  • সাংবাদিকরা আছে বলেই সমাজে অপরাধীরা ঘুরে দাড়াতে পারেনা: সাব্বির সেন্টু October 21, 2026
  • হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গা পূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শণ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ October 21, 2026
  • বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ ॥ ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার October 21, 2026
  • রংপুরে মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী: October 21, 2026
  • দক্ষিণ গোড়ল গান্ডারারপাড় সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব ঘিরে উৎসবমুখর পরিবেশ October 21, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      মেঘনায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য ও মেঘনার কৃতি সন্তান, অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া (এমপি)

      মেঘনায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য ও মেঘনার কৃতি সন্তান, অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া (এমপি)

      October 21, 2026
      তিস্তা নদীতে প্রতিমা বিসর্জন, বিদায়ের সুরে ভারী ভক্তদের মন,বিসর্জন ঘিরে প্রশাসনের কঠোর নিরাপত্তাব্যবস্থা।

      তিস্তা নদীতে প্রতিমা বিসর্জন, বিদায়ের সুরে ভারী ভক্তদের মন,বিসর্জন ঘিরে প্রশাসনের কঠোর নিরাপত্তাব্যবস্থা।

      October 21, 2026
      হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায়

      হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায়

      October 21, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d