Wednesday, October 21, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী

admin by admin
October 21, 2026
in বিশেষ সংবাদ, ভারত/কলিকাতা, রুপচচাৃ/বিউটি পার্লার, লাইফস্টাইল
Reading Time: 11 mins read
1 0
A A
0
ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

তবে তার নাম ভারতের বাইরে ব্যাপক পরিচিতি পায় ১৯৯৪ সালে শেখর কাপুর পরিচালিত সিনেমা ‘ব্যান্ডিট কুইন’ রিলিজ হওয়ার পর।

সিনেমাটি মূলত মালা সেনের লেখা ফুলন দেবীর জীবনী ‘ইন্ডিয়া’স ব্যান্ডিট কুইন: দ্য ট্রু স্টোরি অব ফুলন দেবী’ বইয়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল।

উত্তর প্রদেশের একটি গ্রামে নিম্ন বর্ণের হিন্দু পরিবারে ফুলন দেবীর জন্ম ১৯৬৩ সালে।

এগারো বছর বয়সে চাচাদের চাপে তার পরিবার তাকে বিয়ে দিতে বাধ্য হয় পুতিলাল নামে ত্রিশোর্ধ্ব এক ব্যক্তির সাথে, যে ফুলন দেবীকে শারীরিক ও যৌন নির্যাতন করতো।

অত্যাচারের মুখে শিশু ফুলন দেবী বেশ কয়েকবার স্বামীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসলেও সামাজিক চাপের মুখে বারবার তাকে স্বামীর বাড়িতে ফেরত পাঠানো হয়।

ফুলন দেবী

ছবির উৎস,UMED SINGH

ছবির ক্যাপশান,শৈশবে ফুলন দেবী

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

১৯৭৯ সালে জমি দখল নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে চাচাতো ভাইকে পাথর ছুঁড়ে আহত করেন কিশোরী ফুলন দেবী। এই ঘটনার পর প্রায় এক মাসের জন্য তাকে স্থানীয় থানা পুলিশ আটক করে রাখে।

তার জীবনী লেখক মালা সেন ফুলন দেবীকে জিজ্ঞেস করেছিলেন যে থানায় তাকে ধর্ষণ করা হয়েছিল কিনা।

জবাবে তিনি বলেছিলেন, “তারা আমাকে নিয়ে অনেক মজা করেছিল, আর আমাকে প্রচন্ডভাবে মারধর করেছিল।”

ঐ বছরের জুলাই মাসেই ফুলন দেবীকে তার বাবার বাড়ি থেকে অপহরণ করে বাবু গুজ্জর নামের এক ডাকাতের দল। মালা সেনকে দেয়া ফুলন দেবীর ভাষ্য অনুযায়ী, বাবু গুজ্জর তাকে টানা তিনদিন ধর্ষণ করে।

কিন্তু ঐ দলের আরেক ডাকাত বিক্রম মাল্লার ভালো লেগে যায় ফুলন দেবীকে।

ফুলন দেবীকে অপহরণের তিন দিনের মধ্যেই বাবু গুজ্জরকে খুন করে দলের নেতা হয় বিক্রম মাল্লা। বিক্রম ফুলন দেবীকেও অস্ত্র চালানো শেখায় এবং ডাকাত দলের সদস্য করে নেয়।

পরের প্রায় এক বছর তাদের ডাকাত দল উত্তর প্রদেশের দেভারিয়া, কানপুর আর ওরাই অঞ্চলে ত্রাস সঞ্চার করে।

সেসব এলাকার নিম্ন বর্ণের ও দরিদ্র হিন্দুদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় ফুলন দেবী। সেখানকার মানুষের মধ্যে তিনি পরিচিত ছিলেন ‘দস্যু সুন্দরী’ হিসেবে।

ফুলন দেবী ও বিক্রম মাল্লার এই ডাকাত দলের দৌরাত্ম থামে বিক্রম মাল্লার মৃত্যুতে। বিক্রম মাল্লার ডাকাত দলেরই উচ্চ বর্ণের সদস্য শ্রীরাম জেল থেকে ছাড়া পেয়ে বিক্রমকে হত্যা করে ফুলন দেবীকে অপহরণ করে নিয়ে যায় কানপুরের কাছে বেহমাই গ্রামে।

বেহমাই গ্রামে প্রায় তিন সপ্তাহ ধরে ফুলন দেবীকে গণধর্ষণ করে শ্রীরাম সহ আরো অনেকে, যারা অপেক্ষাকৃত উচ্চ বর্ণের ঠাকুর গোত্রীয় ক্ষত্রিয় শ্রেণীর হিন্দু।

মালা সেন তার বইয়ে উল্লেখ করেছেন, বেহমাই গ্রামে থাকার সময় নিজের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দেয়ার সময় ফুলন দেবী বলেছিলেন যে গ্রামবাসীর সামনে দিয়ে নগ্ন অবস্থায় কুয়া থেকে পানি আনতেও পাঠানো হয়েছিল তাকে।

ফুলন দেবী

ছবির উৎস,RAJENDRA CHATURVEDI

ছবির ক্যাপশান,১৯৮২ সালে দস্যু দলের সাথে থাকার সময় ফুলন দেবী

‘কুখ্যাত’ হয়ে ওঠা

বেহমাই থেকে পালিয়ে আরেক দস্যু মান সিংয়ের সাথে ডাকাত দল তৈরি করেন ফুলন দেবী। এরপর ১৯৮১ সালের ১৪ই ফেব্রুয়ারি দল নিয়ে বেহমাই গ্রামে ফিরে যান ফুলন দেবী।

সেখানে গিয়ে তারা গ্রামবাসীর বলেছিলেন শ্রীরামকে তার হাতে তুলে দিতে। কিন্তু পুরো গ্রামে শ্রীরামকে খুঁজে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ২২ জন ঠাকুর সম্প্রদায়ের পুরুষকে এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে ফুলন দেবীর দলের সদস্যরা।

পরে ফুলন দেবী যখন আত্মসমর্পণ করেন, তখন তিনি দাবি করেছিলেন যে ঐ হত্যাকাণ্ডের সময় তিনি ঘটনাস্থলে ছিলেনই না।

স্থানীয় কয়েকজন স্বাক্ষীর ভাষ্যেও পরবর্তীতে উঠে এসেছিল যে বেহমাই হত্যাকাণ্ডের নির্দেশ ফুলন দেবী দেননি।

তবে অধিকাংশ বর্ণনাতেই পাওয়া যায় যে বেহমাই হত্যাকাণ্ডে ফুলন দেবীর সরাসরি সংশ্লিষ্টতা ছিল।

সাংবাদিক খুশবন্ত সিং তার বই ‘ফুলন দেবী: কুইন অব ডাকোয়েটস’এ একাধিক প্রত্যক্ষদর্শীর বর্ণনা দিয়ে ওই বর্ণনা দিয়েছেন।

ফুলন দেবী

ছবির উৎস,RAJENDRA CHATURVEDI

ছবির ক্যাপশান,ফুলন দেবী

আত্মসমর্পণ করা

বেহমাই হত্যাকাণ্ডের পর ফুলন দেবীকে ধরার জন্য চাপ পড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর।

প্রায় এক বছর চেষ্টা করে ফুলন দেবীকে গ্রেফতার করতে না পেরে তাকে আত্মসমর্পণ করার জন্য চাপ দেয়ার চেষ্টা করে মধ্য প্রদেশের পুলিশ।

ফুলন দেবীর সাথে আলোচনার দায়িত্ব দেয়া হয় মধ্য প্রদেশের ভিন্ড জেলার সেসময়কার এসপি রাজেন্দ্র চতুর্বেদির ওপর।

রাজেন্দ্র চতুর্বেদি ১৯৮২ সালের ডিসেম্বর মাসে ফুলন দেবীর সাথে দেখা করতে মধ্য প্রদেশ থেকে উত্তর প্রদেশের চম্বল জেলার খেদান এলাকায় একা যাত্রা করেন। তিনি প্রায় ১২ ঘণ্টা ছিলেন ফুলন দেবী ও তার দলের সাথে।

বিবিসির রেহান ফজলকে দেয়া এক সাক্ষাৎকারে মি. চতুর্বেদি বলেছিলেন যে প্রায় চার-পাঁচ ঘণ্টা মোটর সাইকেলে বসে এবং আনুমানিক ৬ কিলোমিটার হাঁটার পর ডিসেম্বরের ৬ তারিখ ভোর রাতে ফুলন দেবীর সাথে তার দেখা হয়।

“যাদের সাথে আমি উপত্যকার কাছে যাই, তারা সেখানে আমাকে দাঁড় করিয়ে চলে যায় ও বলে যে রুমালের সিগন্যাল পেলে এগিয়ে যেতে। কিছুক্ষণ পর সিগন্যাল দেখে আমি এগিয়ে একটি টিলার ওপর গিয়ে দাঁড়াই।

সেখানে একটি গাছের আড়াল থেকে লম্বা গড়নের একজন পুরুষ এগিয়ে আসে আমার দিকে। তিনি নিজেকে মান সিং বলে পরিচয় দেন।”

“মান সিং আমাকে এগিয়ে যেতে ইশারা করতেই দেখতে পাই একটি বাতির পেছন থেকে নীল বেল বটম ও নীল কুর্তা পড়া এক নারীকে আমার দিকে এগিয়ে আসতে। লাল একটি রুমাল দিয়ে তার ঘাড় পর্যন্ত লম্বা চুল বাঁধা ছিল। কাঁধে ঝুলছিল রাইফেল।”

“সারা বিশ্বে ‘দস্যু সুন্দরী’ নামে খ্যাত ফুলন দেবী আমার সামনে এসে পাঁচশো এক টাকা আমার পায়ের সামনে রাখলেন।”

ফুলন দেবী

ছবির উৎস,RAJENDRA CHATURVEDI

ছবির ক্যাপশান,১৯৮৩ সালে আত্মসমর্পণের দিন ফুলন দেবী (মাঝে) ও রাজেন্দ্র চতুর্বেদি (ডান থেকে দ্বিতীয়)

ফুলন দেবী সেদিন নিজ হাতে রাজেন্দ্র চতুর্বেদিকে চা বানিয়ে খাইয়েছিলেন।

কথোপকথনের এক পর্যায়ে ফুলন দেবী জিজ্ঞেস করেন, “আপনি কেন এসেছেন এখানে?” জবাবে মি. চতুর্বেদি বলেন, “আমরা চাই আপনি আত্মসমর্পণ করেন।”

সেসময় ফুলন দেবী হঠাৎই ক্রুদ্ধ হয়ে বলে ওঠেন, “আপনারা বললেই আমি অস্ত্র জমা দেব! আমি ফুলন দেবী, আপনাকে এখনই গুলি করতে পারি।”

এসপি রাজেন্দ্র চতুর্বেদি সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে বলছিলেন যে ফুলন দেবীকে ক্রুদ্ধ হতে দেখে তিনি ভেবেছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

মান সিং তখন পরিস্থিতি কিছুটা ঠান্ডা করার জন্য মি. চতুর্বেদিকে পাশে নিয়ে দলের অন্যান্য সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন।

কিছুক্ষণ পর ফুলন দেবীর মেজাজ কিছুটা ঠান্ডা হলে তিনি আবার মি. চতুর্বেদিকে জিজ্ঞেস করেন, “আমি আত্মসমর্পণ করলে আপনারা আমাকে ফাঁসি দেবেন?”

জবাবে মি. চতুর্বেদি বলেছিলেন, “যারা অস্ত্র জমা দেয়, আমরা তাদের ফাঁসি দেই না।”

প্রায় ফুলন দেবী ও তার দলের সাথে থাকার পর মি. চতুর্বেদি যখন ফিরে যাচ্ছিলেন, তখন ফুলন দেবী তার মায়ের জন্য একটি আংটি তার কাছে দিয়ে দেন।

তবে মি. চতুর্বেদি যে মুখ্যমন্ত্রীর তরফ থেকেই মীমাংসা করতে এসেছে, তা নিশ্চিত করতে ডাকাত দলের একজন সদস্যকে মি. চতুর্বেদির সাথে যেতে বলেন।

ফুলন দেবী

ছবির উৎস,GETTY IMAGES

ছবির ক্যাপশান,আত্মসমর্পণের দিন ভিন্ড যাওয়ার পথে বাসের ছাদে ফুলন দেবী

এসপি মি. চতুর্বেদি ঐ ডাকাত সদস্যকে নিয়ে মধ্য প্রদেশের মুখ্য মন্ত্রী অর্জুন সিংয়ের সাথে দেখা করান।

তারপর মুখ্য মন্ত্রী অর্জুন সিং ও রাজেন্দ্র চতুর্বেদি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেন এবং তার কাছ থেকে অনুমতি নেন যেন আত্মসমর্পণ প্রক্রিয়া শুরু করতে পারেন।

পরের দুই মাসে রাজেন্দ্র চতুর্বেদি একাধিকবার ফুলন দেবীর সাথে দেখা করেন। একবার তিনি তার স্ত্রীকেও ফুলন দেবীর সাথে দেখা করতে নিয়ে যান।

ফুলন দেবী ১৯৯৬ সালে প্রকাশিত হওয়া নিজের আত্মজীবনী ‘আই, ফুলন দেবী’ বইয়ে লিখেছেন: “চতুর্বেদির স্ত্রী খুবই সুশ্রী এবং দয়ালু মহিলা। তিনি আমাকে শাল, কাপড় ও উপহার দিয়েছিলেন। তিনি ঘরে রান্না করা খাবারও এনে দিয়েছিলেন আমাদের।”

বিবিসির রেহান ফজল রাজেন্দ্র চতুর্বেদিকে জিজ্ঞেস করেছিলেন যে, তিনি কেন তার স্ত্রীকে ফুলন দেবীর সাথে দেখা করাতে নিয়ে গেলেন।

সেসময় মি. চতুর্বেদি বলেছিলেন, “আমি ফুলনকে দেখাতে চেয়েছিলাম যে আমি তাকে কতটুকু বিশ্বাস করি।”

১৯৮৩ সালের ফেব্রুয়ারি মাসে ভিন্ড জেলায় ফুলন দেবী ও তার দলের আত্মসমর্পণের দিন ঠিক করা হয়।

রাজেন্দ্র চতুর্বেদি বলছিলেন তার আগের দিন রাতে থাকার জন্য একটি ডাক বাংলো ঠিক করা হয়েছিল।

“ঐ ডাক বাংলো থেকে যখন আমরা গাড়ি দিয়ে ভিন্ড যাচ্ছিলাম, তখন তারা (ফুলন দেবীর দল) ফাঁকা গুলি চালাতে চালাতে যায়। যেখানে আত্মসমর্পণ হওয়ার কথা ছিল, সেখানে স্টেজে মুখ্যমন্ত্রী অর্জুন সিং আগে থেকেই ছিলেন।”

“স্টেজে পৌঁছেই সেখানে রাখা গান্ধীজীর ছবিতে ফুলন দেবী প্রনাম করেন। তারপর সেখানে উপস্থিত মানুষের দিকে তাকিয়ে তার হাতের রাইফেল উঁচু করে, তারপর সেটি অর্জুন সিংয়ের পায়ের কাছে রাখেন।”

ফুলন দেবী

ছবির উৎস,GETTY IMAGES

ছবির ক্যাপশান,স্বামী উমিদ সিংয়ের সাথে ফুলন দেবী

১৯৮৩ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ফুলন দেবী জেলে ছিলেন।

তবে এর মধ্যে তাকে কখনোই উত্তর প্রদেশের কোনো জেলে নেয়া হয়নি।

১৯৯৪ সালে তার বিরুদ্ধে থাকা সব মামলা তুলে নেয়া হয় এবং তিনি কারাগার থেকে মুক্তি পান।

এরপর ১৯৯৬ সালে তাকে সমাজবাদী পার্টি লোকসভা নির্বাচনের টিকেট দিলে তিনি মধ্য প্রদেশ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর ১৯৯৯ সালে তিনি দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনে জেতেন।

সাংসদ থাকা অবস্থাতেই ২০০১ সালের ২৫শে জুলাই তার দিল্লির বাসভবনের সামনে তাঁকে গুলি করে হত্যা করে শের সিং রানা নামের এক যুবক।

ফুলন দেবী

ছবির উৎস,GETTY IMAGES

ছবির ক্যাপশান,১৯৯৬ সালে নির্বাচনি প্রচারণার সময় ফুলন দেবী

আততায়ীর হাতে নিহত

ফুলন দেবীকে গুলি করে হত্যা করার আগে এই শের সিং রানা তার পরিবারের সাথে সখ্যতা গড়ে তোলেন বলে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ফুলন দেবীর স্বামী উমিদ সিং।

“আমাদের একটি সামাজিক সংগঠন ছিল একলব্য সেনা। ঐ সংগঠনে উত্তরাখন্ডের এক নারী ছিল যার আমাদের বাসায় যাওয়া আসা ছিল। ঐ মেয়েটির গাড়ির ড্রাইভার ছিল শের সিং রানা।”

“ঐ মেয়েটির সাথে সাথেই শের সিং আমাদের ঘরে আসা শুরু করে।”

“যেদিন খুন হয়, সেদিনও ছেলেটি আমাদের বাসায় আসে। সেদিন ছিল নাগ পঞ্চমীর দিন”, বলছিলেন উমিদ সিং।

“সেদিন ফুলন দেবী শের সিংকে নিজের হাতে তৈরি করা ক্ষীরও খাওয়ান। খাওয়া শেষে উনি ১১ টার দিকে পার্লামেন্ট চলে যান। তখন শের সিংয়ের গাড়ি আমাদের বাসার দরজার সামনেই রাখা ছিল।”

“পার্লামেন্ট থেকে তিনি ফেরত আসার পর গাড়ি থেকে নামার সাথে সাথেই তাকে গুলি করে পালিয়ে যান শের সিং।”

ফুলন দেবীর গায়ে সেদিন ৯টি গুলি লেগেছিল আর তার দেহরক্ষীর গায়ে দুটি গুলি লাগে।

আততায়ী শের সিং রানাকে দুইদিনের মধ্যেই গ্রেফতার করা হয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে হাই সিকিউরিটি তিহার জেলে পাঠানো হয়।

তিন বছরের মধ্যে ২০০৪ সালে জেল থেকে আদালতে নেয়ার সময় তিনি পালিয়ে যান এবং ২০০৬ সালে আবার ধরা পড়েন।

২০১৪ সালে দিল্লির একটি আদালত ফুলন দেবী হত্যার দায়ে শের সিং রানাকে দোষী সাব্যস্ত করলেও ২০১৬ সালে জামিনে মুক্তি পান তিনি।

Views: 30

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

by admin
October 21, 2026
0
16

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তাওহিদ হৃদয়। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের...

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

by admin
October 21, 2026
0
14

ঝুমুর মোড় থেকে তুলে নেওয়ার পর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে ডিবি স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে ইকোনো পরিবহনের একটি...

‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, আওয়ামী লীগ এবং জামায়াত দুই পক্ষ এক হয়েছে’-

‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, আওয়ামী লীগ এবং জামায়াত দুই পক্ষ এক হয়েছে’-

by admin
October 21, 2026
0
67

 রাজশাহীর জনসভায় এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেখানে আওয়ামী লীগ তার বর্তমান দুঃসময়ের জন্য দায়ী করে জামায়াতকে, খোদ শেখ হাসিনা...

কক্সবাজার সৈকতে ৪০০ প্রতিমা বিসর্জন, পর্যটকের ঢল

কক্সবাজার সৈকতে ৪০০ প্রতিমা বিসর্জন, পর্যটকের ঢল

by admin
October 21, 2026
0
16

  মোঃ রেজাউল করিম, কক্সবাজার প্রতিনিধি। শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগমে উৎসব মুখর হয়ে...

৩ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

৩ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

by admin
October 21, 2026
0
37

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তাদের দ্বিতীয় মেয়াদে এ পর্যন্ত ৩ লাখেরও বেশি মার্কিন ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২০ অক্টোবর)...

মেয়েটির চুল ধরে কসাই লোকটি মাটিতে ফেলল।

মেয়েটির চুল ধরে কসাই লোকটি মাটিতে ফেলল।

by admin
October 21, 2026
0
377

মেয়েটির চুল ধরে কসাই লোকটি মাটিতে ফেলল। তারপর কুরবানির পশুর মতো চেপে ধরে তলোয়ারের নিশানা ঠিক করল। পাশে দাঁড়ানো লোকগুলো...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দৈনিক দেশের সংবাদ

02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

আমাদের অনুসরণ করো

প্রশাসক

    [wps_visitor_counter]

    [wps_visitor_counter]

    বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

    • /প্রবাসী খবর
    • অপরাধ
    • আইন/আদালত
    • আলোচিত নিউজ/ছবি
    • ইতিহাসের পাতায়
    • ইসলাম ধর্ম
    • কবিতা/ছড়া/সাহিত্য
    • করোনাভাইরাস
    • খুলনা বিভাগ
    • খেলা ধুলা
    • চট্টগ্রাম বিভাগ
    • চাকরি
    • জাতীয়
    • জেনেনিন আপনার রাশিফল
    • ঢাকা বিভাগ
    • তথ্যপ্রযুএি
    • নামাজের সূচি
    • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • ন্তর্জাতিক
    • প্রশাসন
    • বরিশাল বিভাগ
    • বাণিজ্য
    • বাংলাদেশ
    • বাংলাদেশের সকল ক্যাম্পাস
    • বিনোদন
    • বিভাগ সমূহ
    • বিশেষ সংবাদ
    • বিশ্ব
    • ভারত/কলিকাতা
    • মতামত
    • ময়মনসিংহ বিভাগ
    • রংপুর বিভাগ
    • রাজধানী ঢাকা
    • রাজনীতি
    • রাজশাহী বিভাগ
    • রুপচচাৃ/বিউটি পার্লার
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স।রাদেশ
    • সর্বশেষ
    • সাংবাদিক/মিডিয়া
    • সিলেট বিভাগ
    • স্বাস্থ্য
    • হিন্দু সহ অন্যান্য
    • হোম
    ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে মারধরের অভিযোগ, আটক পুত্রবধূ

    ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে মারধরের অভিযোগ, আটক পুত্রবধূ

    October 21, 2026
    সুনামগঞ্জের ৪৪৪টি পপূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়, প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি

    সুনামগঞ্জের ৪৪৪টি পপূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়, প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি

    October 21, 2026
    সরিষাবাড়ীর জন্য ৮ দফা মহাপরিকল্পনা, প্রধানমন্ত্রী বরাবর প্রস্তাব দিচ্ছেন আল-আমীন মিলু

    সরিষাবাড়ীর জন্য ৮ দফা মহাপরিকল্পনা, প্রধানমন্ত্রী বরাবর প্রস্তাব দিচ্ছেন আল-আমীন মিলু

    October 21, 2026
    • সম্পর্কিত
    • যোগাযোগ
    • শর্তাবলী
    • গোপনীয়তা নীতি
    • বিজ্ঞাপন দিন

    © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • বাংলাদেশ
    • করোনাভাইরাস
    • রাজনীতি
    • বিশ্ব
    • বাণিজ্য
    • বিভাগ সমূহ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • সিলেট বিভাগ
      • খুলনা বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • চাকরি
    • খেলা ধুলা
    • বিনোদন
    • মতামত
    • লাইফস্টাইল

    © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

    %d