মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ-
কুমিল্লার মেঘনার কৃতি সন্তান, কুমিল্লা-২ (হোমনা তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেঘনার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর ২৬) মহাসপ্তমীতে উপজেলার আট-টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং নির্বিঘ্নে পূজার্চনা উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
রাধানগর গ্রাম থেকে পরিদর্শন শুরু করে তিনি পর্যায়ক্রমে মানিকারচর, শিকিরগাঁও, বড়কান্দা, তুলাতুলি ও দড়িকান্দিসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন, এতে রয়েছে, রাধানগর, শিখিরগাঁও, মাতাবের কান্দি ডাঃ রঞ্জিত এর বাড়ী, মাতাবের কান্দি মধ্যপাড়া, দরিকান্দি সেননগর, ভাওরখোলা,
বড়কান্দা, রামপুর দুর্গাপুর, তুলাতুলী রাধা গোবিন্দ মন্দির।
এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন এবং তাদের নগদ অর্থ উপহার দেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির নব-নির্বাচিত ভারপ্রাপ্ত আহ্বায়ক আঃ অদুদ মুন্সী, সাবেক সদস্য সচিব আজহারুল হক শাহীন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সাহাব উদ্দিন, মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম, মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ-প্রার্থী মোঃ মাসরুল হক সরকার, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ-প্রার্থী মোঃ সেলিম সরকার, মেঘনা উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোসাঃ মাহমুদা আক্তার রুমা, ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ-প্রার্থী মোঃ মমিনুজ্জামান মমিন, মোঃ মোহসীন ভূঁইয়াসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।






