জয়পুরহাট প্রতিনিধি:শ্রী মোহন
জয়পুরহাটের কালাই উপজেলার পশ্চিম কুজাইল নয়া পাড়া এলাকায় এক প্রবাসী চালকের সাথে প্রতারণা, পরকীয়ায় লিপ্ত হওয়া এবং ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী যুবক চরম মানসিক কষ্ট ও সামাজিক লজ্জায় ভেঙে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল রশিদ মন্ডলের মেয়ে রেশমী আক্তারের সাথে কালাই উপজেলার পশ্চিম কুজাইল নয়া পাড়া এলাকার চালক মোঃ সোহাগের প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ে হয়। বিয়ের পর তাদের পরিবার এই সম্পর্ক মেনে নেয়। পরবর্তীতে পরিবারের সচ্ছলতা ফেরাতে ও জীবিকার তাগিদে প্রবাসী হিসেবে সৌদি আরবে পাড়ি দেন সোহাগ।
অভিযোগ রয়েছে, স্বামী বিদেশে থাকার সুযোগে স্ত্রী রেশমী আক্তার একাধিক পরপুরুষের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন এবং স্বামীদের অনুপস্থিতিতে ছেলেদের নিজ বাড়িতে ডেকে আনতেন। এর মধ্যে মারুফ নামের এক যুবকের সাথে শারীরিক সম্পর্কের একপর্যায়ে তাদের কিছু গোপন ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে সেসব অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও দেখিয়ে প্রবাসী সোহাগকে ব্ল্যাকমেইল করে প্রায় ২৮,৫৮০ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত মারুফ।
পরবর্তীতে বিষয়টি সোহাগ বুঝতে পারলে এবং চাপ সৃষ্টি করলে স্ত্রী রেশমী আক্তার স্বামীর কাছে একাধিক যুবকের সাথে তার সম্পর্কের কথা স্বীকার করেন। এই ঘটনায় প্রতারিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সোহাগ আত্মহত্যার চেষ্টা চালান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বর্তমানে ভুক্তভোগী সোহাগ লোকলজ্জা ও মানসিক চাপের কারণে আইনি পদক্ষেপে যেতে দ্বিধাদ্বন্দ্বে থাকলেও, তিনি ও তার পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন।








