ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহাসড়ক ও সড়কে অপরাধ প্রবণতা রোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মতবিনিম সভা।
অদ্য ০২ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, মহোদয়ের সভাপতিত্বে চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন সকল ইউনিটের কর্মকর্তাগণের অংশগ্রহণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসন্ন শীত মৌসুমে চট্টগ্রাম রেঞ্জাধীন জেলাসমূহে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ডাকাতি, দস্যুতা ও অন্যান্য অপরাধ সংঘটনসহ দুষ্কৃতিকারীদের উপদ্রব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, মহাসড়ক ও সড়কে অপরাধ প্রবণতা রোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ভিডিও কনফারেন্সে লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষ থেকে সংযুক্ত ছিলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক মহোদয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম-সেবা সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।








