চাটখিলে রাষ্ট্রবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে জুয়েলের উদ্যোগে সমাবেশ ও মিছিল
মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিলে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫নভেম্বর) বিকেলে জেলা যুবদল নেতা মাহবুবুর রহমান জুয়েলের উদ্যোগে উপজেলার আজিজ সুপার মার্কেটের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে জাতীয়তাবাদী দল, যুবদল ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুপরে থেকেই সমাবেশে মিছিল নিয়ে উপস্থিত হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শফিউল বাসার বাবুল শেখের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান জুয়েল, উপজেলা যুবদল নেতা মহসিন, পৌর যুবদল নেতা খোকন পাটোয়ারী, যুবদল নেতা সোলায়মান, মাসুদ, স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহ্বায়ক ও মোহাম্মদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম প্রান্ত, মিজান, কাউসার হামিদ মারুফ, নাসির উদ্দীন প্রমুখ।
সমাবেশ শেষে মাহবুবুর রহমান জুয়েল এর নেতৃত্বে রাষ্ট্রবিরোধী ও ষড়যন্ত্রের প্রতিবাদে এক গণমিছিল অনুষ্ঠিত হয়। আনিতাশ পেট্রোল পাম্প থেকে গণমিছিলটি শুরু হয়ে চাটখিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আজিজ সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।









