নিজের অজান্তে চোখে পানি চলে আসে,,,
হাসপাতালের এক কোণে বসে থাকা অবুঝ শিশুটি হয়তো জানেই না,
পৃথিবীতে আসার সময়ই সে তার সবচেয়ে আপন মানুষটিকে হারিয়ে ফেলেছে।
যে মায়ের বুকে মাথা রেখে ঘুমানোর কথা, সেই মা আজ আর কোনোদিন তাকে বুকে জড়িয়ে ধরবে না। শিশুটি বড় হবে,
হয়তো একদিন বুঝবে—জন্মের দিনই তার পৃথিবী থেকে মায়ের বিদায় হয়ে গিয়েছিল।









