গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারে ৪০৫একর জমিতে আলু লাগানোর কার্যক্রম শুরু হয়েছে। এতে এবারে আড়াই হাজার মেঃটঃ আলু উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করেছে খামার কতৃপক্ষ।
সরজমিনে গিয়ে দেখা গেছে, হালচাষ করে তৈরিকরা জমিতে কিছু শ্রমিক আলু রোপণ করছেন। পাশাপাশি কেউ কেউ সার ও বালাই নাশক দিচ্ছেন। কেউ আলুর ঘোই চাষ করছেন। কেউ ঘোই সোজা করার জন্য রশি টানছেন। কিছু শ্রমিক বীজ আলু বাঁচাই করছেন। কিছু শ্রমিক কোল্ডষ্টোর থেকে বীজ আলুর বস্তা বের করছে। আবার অনেকে জমি চাষাবাদে ব্যস্ত। খামারের গোটা মাঠ জুড়ে চলছে শ্রমিকদের উৎসব মুখর কর্মযজ্ঞ। শ্রমিকরাও দলবদ্ধ হয়ে আনন্দে মেতে উৎসাহ নিয়ে বীজ আলু লাগানোর কাজ করছেন। পাশাপাশি উন্নত যান্ত্রিক ব্যবস্থা পটেটো প্লান্টারেও চলছে রোপন কাজ। এবারে টিস্যুকালচার পদ্ধতিতে উৎপাদিত ৩টি জেনারেশনের ১৮টি জাতের বীজ আলু রোপণ করা হচ্ছে। এসব জাতের মধ্যে রয়েছে, ডায়মন্ড, কার্ডিনাল, এস্টারিক্স, কারেজ, মিউজিকা, এ্যালুইট, সানসাইন, ল্যাবেলা, সেভেন ফোর সেভেন, সেভেন কিশোরগঞ্জ প্রভৃতি।
ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারের উপ পরিচালক ফরিদুল ইসলাম জানান, এবারে টিস্যুকালচার পদ্ধতিতে উৎপাদিত ৩টি জেনারেশনের ১৮টি জাতের বীজ আলু রোপণ কার্যক্রম চলমান রয়েছে। চলতি নভেম্বরের মধ্যে রোপন কার্যক্রম শেষ হবে।
রংপুরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে দিয়ে হত্যা
রংপুর ব্যুরো: বাসের ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে তিন যাত্রীকে ফেলে দিলে ঘটনাস্থলেই...









