রংপুর ব্যুরো: বাসের ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে তিন যাত্রীকে ফেলে দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। নিহতরা চাচা-ভাতিজা। বাস চালক, সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আতিকুল ইসলাম নামে আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছে।
আজ ১৫ নভেম্বর রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিয়ারগলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত চালক জয়নাল ও হেলপার সপিককে আটক করেছে।
নিহত ব্যক্তিরা হলেন, নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা গ্রামের কানু মিয়ার ছেলে মুকুল মিয়া (৩২) ও একই গ্রামের লোকমান হোসেনের ছেলে শাকিল হোসেন (২৭)। তারা কুমিল্লার একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে কুমিল্লা থেকে জলঢাকাগামী সায়মন পরিবহণের একটি বাসে বাড়ি ফিরছিলেন তারা। রংপুরের পাগলাপীর এলাকায় পৌঁছালে বাসের কন্ডাক্টর ও হেলপারের সঙ্গে যাত্রীদের ভাড়া নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তারাগঞ্জ এলাকায় এলে কন্ডাক্টর ও হেলপার মিলে যাত্রী মুকুল মিয়া, শাকিল হোসেন ও আতিকুল ইসলামকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মুকুল ও শাকিলের মৃত্যু হয়। গুরুতর আহত হন আতিকুল ইসলাম।
এসময় স্থানীয়রা মোবাইল ফোনে খিয়ারজুম্মা বাজার এলাকায় সংবাদ দিয়ে বাসটি আটক করতে বলেন। পরে বাজার এলাকার লোকজন বাসটি আটক করেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসক মুকুল মিয়া ও শাকিল হোসেনকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনার সংবাদ পেয়ে নিহতদের পরিবারের সদস্যরা সেখানে এসে উত্তেজিত হয়ে রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, বাসের দুই যাত্রী মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। অভিযুক্ত চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
ম্যাপইনসিবিআর – দীপশিখা প্রকল্পের উদ্যোগে প্রতিবন্ধী শিশু ও যুবদের ”অন্তর্ভূক্তি মূলক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান
স্টাফ রিপোর্টার \ দীপশিখা সংস্থা এর বাস্তবায়নে লিলিয়ান ফন্ডস এর অর্থায়নে, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) সার্বিক সহযোগিতায় ”দি...








