মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা :
আধুনিক যুগে রোগীরা যখন চিকিৎসার জন্য চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন ,ঠিক সে সময়
কুমিল্লার বুড়িচংয়ের সরল সহজ গ্রামাঞ্চলের রোগীরা সে প্রাচীনকালের ঝাড়ফোকে রোগ ভালো হওয়ার বিশ্বাসে অনেকেই শরণাপন্ন হচ্ছেন বিভিন্ন কবিরাজ ও বেদেদের কাছে ।
ঝাড় ফোকের মাধ্যমে তারা যে কোন জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে থাকেন।
সরল বিশ্বাসে মাহাবুব বেদেদের শরণাপন্ন হন ঝাড় ফোকের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেন ।
তিনি জানান ,দীর্ঘদিন যাবৎ পায়ের ব্যথা অনেক ওষুধ খেয়েছেন ও ব্যবহার করেছেন তারপরও এ ব্যথা না কমায় বিশ্বাসের উপর বেদের কাছে এসেছেন চিকিৎসা করাতে বেদে তারব্যথাযুক্ত পায়ে ঝাড়ফুঁক করেছেন ।
আরাম বোধ করছেন কিনা জানতে চাইলে তিনি জানান মাত্র তো ঝাড় ফুক হলো দেখি কমে কিনা ।
বেদেরোকসানা জানান ,দীর্ঘদিন যাবত তিনি এই পেশায় জড়িত ঝাড়ফুঁক করে যে আয় দিয়ে চলে তার সংসার।
রোগী ভালো হয় বলেই তো দীর্ঘদিন যাবত তিনি এর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন ।
চিকিৎসক মোহাম্মদ জাহাঙ্গীর জানান ,এরা চিকিৎসার নামে অপ চিকিৎসা করে রোগীদের সাথে প্রতারণা করে থাকেন ।
এসব প্রতারকদের খপ্পরে না পড়ে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হইয়া হয়ে সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে রোগীদের চিকিৎসা করতে পরামর্শ দেন ।








