‘‘প্রেস বিজ্ঞপ্তি”
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবু সাঈদ এর অতর্কিত প্রানঘাতী হামলার শিকার হয়েছেন ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বংশালের ঐতিহ্যবাহী মিল্লাত উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস আই ফারিয়াদ। গত মঙ্গলবার (২৪ মে) রাজধানীর বংশালে মিল্লাত উচ্চ বিদ্যালয়ের এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী এস আই ফারিয়াদ বিদ্যালয়ের কমিটির সভাপতি হিসেবে সুনামের সাথে স্কুলটি পরিচালনা করে আসছেন। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবু সাঈদ তার আধিপত্য বিস্তার এবং নিজের লোকজনকে স্কুলের পরিচালনা কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য উদ্দেশ্যমূলক ভাবে এস আই ফারিয়াদের উপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী রাব্বি রহমান রনো জানান, মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের কমিটির সভাপতি এস আই ফারিয়াদ প্রধান শিক্ষক এর কক্ষে বসে কথা বলছিলেন এ সময়ে কাউন্সিলর আবু সাঈদ নিজে ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিকের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এরপরও টেনে হিচড়ে মালিটোলা পঞ্চায়েতে নিয়ে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে সেখানে তাকে ফেলে রেখে চলে যায় হামলাকারীরা।
পরে এলাকাবাসী ও তার স্বজনরা উদ্ধার করে তাকে সরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য পরিবার তাকে রাজধানীর ধানমন্ডিস্থ প্যানরোম হাসপিটালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনা শুনে আহত এস আই ফারিয়াদকে দেখতে ছুটে যান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির, জাতীয় সংসদদের অন্যতম সদস্য জিন্নাতুল বাকিয়া, সাংসদ হাজী মোহাম্মদ সেলিমের পক্ষে তার ছেলে সোলাইমান সেলিম সহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ পুরান ঢাকার বিভিন্ন পঞ্চায়েত সহ এলাকাবাসী।
হামলার বিষয়ে আহত এস আই ফারিয়াদ জানান, আমি স্থানীয় সংসদ সদস্য এর ডিও লেটার নিয়ে মিল্লাত উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছি। এ কারণে কাউন্সিলর আবু সাঈদ আমাকে বিভিন্ন সময় দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছে এবং প্রকাশ্যে বলে বেড়িয়েছে কোন এমপি-মন্ত্রীকে গোনার তার সময় নাই। এই এলাকায় সে যা বলবে তাই চলবে। আমি এর প্রতিবাদ করায় সে আমার উপর হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা চালিয়েছে। আমি স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে এ ঘটনার সুষ্ঠ বিচার চাই। কাউন্সিলর আবু সাঈদ সহ তার সহযোগীদেরকে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।
এস আই ফারিয়াদ এর পরিবারের সদস্যরা জানিয়েছেন এঘটনার পর থেকে আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আছি। কারণ এর পূর্বেও দেশের বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তারের কে কেন্দ্র করে হামলা ও হত্যার ঘটনা ঘটেছে। আমরা ফারিয়াদের উপর হামলার বিষয়ে সঠিক তদন্ত ও দোষীদের সুষ্ঠ বিচারের দাবীটি মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ ও দলের শীর্ষ নীতিনির্ধারক দের হস্তক্ষেপ কামনা করেছেন।
আগামী ৩০ মে’২২, সোমবার, সকাল ১১:৩০ ঘটিকায়, জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এস আই ফারিয়াদের উপর প্রানঘাতী অতর্কিত বর্বরোচিত হামলার প্রতিবাদ ও সঠিক তদন্ত এবং দোষীদের দৃষ্ঠান্ত মূলক বিচারের দাবীটি মাননীয় প্রধানমন্ত্রী’র হস্তক্ষেপ কামনায় ‘‘মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ’’ অনুষ্ঠিত হবে।






