রংপুর বিভাগীয় প্রতিনিধি: কালো রঙের রাজা আর বাদশা দেখতে বেশ নাদুস-নুদুস,শুধু বয়স আর
ওজনে একটু কম-বেশি। তবে আচরণে বেশ মিল। মালিকের ডাকে দু’জনে সায় দিলেও অন্যের ডাকে
করে ওঠে ফোঁস। কোরবানি উপলক্ষে রাজা-বাদশাকে প্রস্তুত করেছেন পান ব্যবসায়ী শাহিনুর ইসলাম।
রাজা ফ্রিজিয়ান জাতের। বয়স চার বছর। দুই মাসের ছোট বাদশা শাহিওয়াল জাতের। গরু কেউ ক্রয়
করে আবার কেউ দেখতে ভিড় করছে। গরু দু’টির দাম হাঁকিয়েছে মাত্র ১৪ লক্ষ টাকা। ঈদুল আজহার
সময়ে বাড়িতেই গরু বিক্রি করে শাহিনুর ইসলাম। হাটে না তুলে বাড়ি থেকেই রাজা-বাদশাকে
হাতবদল করতে চান তিনি। রাজার ওজন হবে ৩৫ মণের বেশি। এর দাম হাঁকছেন সাড়ে ৭ লক্ষ। বাদশার দাম
সাড়ে ৬ লক্ষ টাকা, এটির ওজন ৩০ মণ। শাহিনুর ইসলামের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার
হারাগাছ পৌর এলাকার সর্দারপাড়া ফাতাংটারী গ্রামে। তিনি সাত বছর আগে ছোট পরিসরে
বাড়িতে খামার গড়ে তুলেছেন। পানের ব্যবসার পাশাপাশি প্রতিবছর ২/৩ করে গরু বিক্রি করে।
রাজা-বাদশাকে প্রতিদিন কাঁচা ঘাস, খড়, গমের ভুসি, ধানের কুঁড়া, ভুট্টা ও খুদের ভাত
খাওয়ানো হয়। গোখাদ্যের দাম বাড়ায় শাহিনের খরচটা একটু বেশি হচ্ছে। দুই বছর আগে
গরুটি ক্রয় করেছে। বয়স চার বছর। শাহিওয়াল জাতের বাদশার বয়স ৩ বছর ১০ মাস। অপর দিকে রংপুরের
গঙ্গাচড়ায় সারা ফেলছে ফ্রিজিয়ান জাতের ভদ্র বাবু ও দুষ্টু বাবু। গরুটির দাম চাওয়া হচ্ছে ২৫
লক্ষ টাকা। এ ছাড়া রংপুর নগরীর রামপুরা এলাকার খামারি রহমত আলী ব্ল্যাক লায়নের দাম হাঁকিয়েছে
১০ লক্ষ টাকা। ব্ল্যাক লায়ন ওজন ৩৩ মণ। আলোচনায় পিছিয়ে নেই কাউনিয়ার সুলতান। ৩৭ মণ
ওজনের ফ্রিজিয়ান জাতের সুলতানের দাম চেয়েছে ১২ লক্ষ টাকা। রংপুরে ঈদুল আজহা উপলক্ষে
অনলাইনে ১১টি পশুর হাট চালুর উদ্যোগ নিয়েছে প্রাণিস¤পদ বিভাগ। পশুরহাট নামে অনলাইন পেজ
খুলে হাট চালু করা হয়েছে। রংপুরে ছোট-বড় মিলিয়ে অর্ধশত পশুর হাট রয়েছে। এর মধ্যে সিটি
করপোরেশন এলাকায় রয়েছে বড় চারটি হাট। রংপুর জেলা প্রাণিস¤পদ কার্যালয়ের ট্রেনিং অফিসার
বাবুল হোসেন বলেন,এবার কোরবানির ঈদ সামনে রেখে ৩ লক্ষ ৫৩ হাজার ৭শত পশু মোটাতাজাকরণ করা
হচ্ছে। চাহিদা রয়েছে ২ লক্ষ ২১ হাজার ৩০০টি পশুর।
জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর)...







