রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর -৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে বিরামপুর উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগ শাখা কমিটি ও উপজেলা প্রশাসনের সমন্বিত ভাবে জাতীয় শোক দিবসটি পালিত হয়েছে। আজ (১৫ আগষ্ট) সারাদেশের ন্যায় বিরামপুর উপজেলায় সরকার সমর্থিত সকল সংগঠন ও উৎসুক জনতা নিয়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
সেই লক্ষ্যে শোক দিবসের রেলি বিরামপুর পৌরসভা চত্তর থেকে ঢাকা মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। শোক দিবস রেলিটি জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপির উপস্থিতিতে দলের সকল কর্মিগন ও বিশাল জনসাধারণ কে নিয়ে রেলিটি মহাসড়কের উপর দিয়ে সরকারি কলেজ মাঠে অবস্থান করেন। উক্ত বিশাল জনসভায় উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্যিকীর মুল উৎপাঠন করেন। অত্র সভায় বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু,পৌরমেয়র অধ্যক্ষ আক্কাস আলী,উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারসহ সরকার দলীয় সকল নেতৃবৃন্দ ও সমর্থিত জনসাধারণ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন,উপজেলার অর্ন্তরভূক্ত পৌরসভা,৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য সদস্যা ও পৌরসভার পর্যায়ে ওয়ার্ড কাউন্সিলর গন সহ সাধারণ জনগন উপস্থিত ছিলেন। উক্ত সভায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরেন। বিরামপুর পৌরসভার পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন,বিরামপুর পৌরসভার জনগণের মনোনীত মেয়র অধ্যক্ষ আককাস আলী মহোদয়, এসময় উপস্থিত ছিলেন সম্মানিত কাউন্সিলগণ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। শ্রদ্ধা নিবেদন এর পর পৌরসভা কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।








