রংপুর বিভাগীয় প্রতিনিধি: পত্রিকার পাতা উল্টালে, টেলিভিশন অন করলে, গুগল সার্চ করলে দেখবেন পৃথিবীর অবস্থা কি? বলা হচ্ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে, অবশ্যই আমাদের দেশে দাম বেড়েছে। আমরা তো বিশ্বের একটা অংশ। বৈশ্বিক পরিস্থিতি স¤পর্কে সবাই জানেন। আমরা তো বৈশ্বিক পরিস্থিতির শিকার। গত ১৬ আগস্ট মঙ্গলবার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘রংপুরে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন। তিনি বলেন, সয়াবিনসহ আমাদের শতকরা ৯০ ভাগ খাবার তেল আমদানি করতে হয়। সারা পৃথিবীতে দামটা কত? যারা আনবেন তারা কম দামে বিক্রি করবেন? এসবও আমাদের ভাবতে হবে। হঠাৎ করে ডলারের দামটা বৃদ্ধি হয়ে গেল। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব পড়ছে। টকশো আলোচকদের প্রতি ইঙ্গিত করে টিপু মুনশি বলেন, কতগুলো টেলিভিশন চ্যানেল খুললেই দেখবেন যেন বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেল। এরা (বিএনপি) বারবার যখন বিপদ আসে তখন কিন্তু এই সুরে গান ধরে। এরা কিন্তু সেই শক্তির উত্তরাধিকার, যারা এই দেশটাই চায়নি। এখন সময় হয়েছে আমাদের প্রত্যেকের পারিবারিক জীবনে, সংসার জীবনে একটু সাশ্রয়ী হওয়ার। তবে বর্তমান সংকট-সমস্যা চিরস্থায়ী নয়। যেভাবে শেখ হাসিনা চিন্তা-ভাবনা করে কাজ করছেন, তাতে বাংলাদেশ ঘুরে দাঁড়াবেই। এর জন্য খুব বেশি সময় লাগবে না। রংপুরে বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের সফরের স্মৃতিচারণ করে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি বলেন, আমরা বঙ্গবন্ধুকে ভুলতে পারি না। বঙ্গবন্ধু রংপুরে এসেছিলেন। এই বিভাগে এসেছিলেন। সাত মার্চের ঐতিহাসিক ভাষণে শংকু সমজদারের স্মরণে রংপুরের কথা বলেছেন। বঙ্গবন্ধু শুধু রংপুর নয়, সারা দেশ চষে বেড়িয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামে মানুষকে ঐক্যবদ্ধ করতে ছুটে বেড়িয়েছেন। স্বাধীনতা পরবর্তীতেও তিনি ছুটে গেছেন বাংলার মানুষের কাছে। তিনি যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করতে নিরলসভাবে চেষ্টা করে গেছেন। বঙ্গবন্ধু এই দেশ ও দেশের মানুষের জন্য নিজের জীবনের শ্রেষ্ঠতম সময়ের ১৩টি বছর জেলে কাটিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ইতিহাস সমৃদ্ধ স্যুভেনিয়র ‘রংপুরে বঙ্গবন্ধ’ শীর্ষক প্রকাশনাটি প্রকাশ করেছে রংপুর সিটি করপোরেশন। প্রকাশনা উৎসবের আলোচনা সভায় রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট ছাফিয়া খানম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগরের সাধারণ স¤পাদক তুষার কান্তি মন্ডল।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








