রংপুর বিভাগীয় প্রতিনিধি: পাঠদানের সময়ও বিদ্যালয়ের মাঠ গো-চরণভূমি হিসেবে ব্যবহার করা হচ্ছে। ২০১৬-১৭ অর্থ বছরে রংপুরের মিঠাপুকুর উপজেলায় তিনটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়। কাজ শেষে বিদ্যালয়গুলোতে ২০১৮ সালে পাঠদান শুরু হয়। ৫ জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে তাজনগর ওমর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলার রানীপুকুর ইউনিয়নের ভক্তিপুর আশ্রয়ণ প্রকল্পের ৫০০ গজ দক্ষিণে বিদ্যালয়টির অবস্থান। পাশেই তাজনগর ও তাজনগর জোতপাড়া গ্রাম রয়েছে। তিনটি গ্রামের ছেলে-মেয়ে বিদ্যালয়টিতে পড়ার কথা থাকলেও প্রধান শিক্ষক ও সভাপতির উদাসীনতায় বিদ্যালয়টির মাঠ যেন গরু ও ছাগলের চারণভূমিতে পরিণত হয়েছে। এমতাবস্থায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। কাগজে কলমে ১১০ জন শিক্ষার্থী থাকলেও সবগুলো ক্লাস মিলে মাত্র ১১ জন শিক্ষার্থীকে ক্লাস করতে দেখা যায়। তৃতীয় শ্রেণিতে দু’জন শিক্ষার্থীকে নিয়ে পাঠদান করছে একজন শিক্ষিকা। প্রাক প্রাথমিকের শিশুদের জন্য শ্রেণিকক্ষের বেহাল দশা। বিদ্যালয়টিতে কয়েক দফায় বরাদ্দ এসেছে। অবকাঠামো উন্নয়ন বাবদ ২ লক্ষ, স্লিপের ৫০ হাজার ছাড়াও ৩ টি চেকের কি অবস্থা, টাকা কোথায় তার হিসাব নেই। ২ লক্ষ টাকার প্রকল্পের নাম মাত্র কাজ করে বিদ্যালয়ের সভাপতি ওয়াজেদ আলী। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসলেম মিয়া ঠিকমতো বিদ্যালয়ে আসেন না। প্রধান শিক্ষক কবে ক্লাস নিয়েছে তা বলতে পারে না শিক্ষার্থীগণ। প্রকল্পের বরাদ্দের টাকা আসার সময় হলেই স্কুলে আনাগোনা বাড়ে প্রধান শিক্ষকের। এসব অনিয়মের প্রতিবাদ করলে উল্টো হয়রানির স্বীকার হওয়ার কথা জানান এলাকার সুধীজন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসলেম মিয়াকে বিদ্যালয়ে পাওয়া যায়নি। তবে তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এমপি স্যারের প্রোগ্রামে আছি এসব বিষয়ে পরে কথা হবে। সভাপতি ওয়াজেদ মিয়া বলেন, বরাদ্দ পাওয়া ২ লক্ষ টাকার দামি জিনিসপত্র দিয়ে কাজ করা হয়েছে। মিঠাপুকুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ারুল হক বলেন, ওই বিদ্যালয়ের বিষয়ে শুনেছি। বিদ্যালয়টির পাশে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ হচ্ছে এজন্য বিদ্যালয়টি যুগোপযোগী করার পরিকল্পনা রয়েছে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








