রেজোওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর-গবিন্দগঞ্জ মহাসড়কো ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২জন নিহত হয়েছেন বলে জানা যায়। আজ (২৩ আগষ্ট)
দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বর্মচারী নামক স্থানে এমন দূর্ঘটনা ঘটে। দেশের রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা এস,আর পরিবহন চলমান অবস্থায়
ফুলবাড়ী থেকে ছেড়ে যাওয়া ভুট্টা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এস,আর পরিবহনের চালক ও এক যাত্রী ঘটনাস্থলে মারা যান। উক্ত নিহত চালক আব্দুল হামিক(৩২) সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাক শেখ এর ছেলে। অপরজন আশিক আলী(২৩) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নওদা পাড়া,ডাঙ্গাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে। এবিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম জানান,সোমবার ভোর সাড়ে ৫টায় এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে। আমরা ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে দুইটি মরদেহ উদ্ধার করেছি। উক্ত মরদেহ সুরতহাল শেষে তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য গত ১ সপ্তাহে একই স্থানে ৩টি সড়ক দূর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এবিষয়ে স্হানীয়রা জানান একই স্থানে বারবার এই সড়ক দূর্ঘর্টনা ঘটছে এর কারন কি স্হানীয় প্রশাসনের সূ-দৃষ্টি কামনা করেছেন বলে জানা যায়।।






