বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি,জুয়েলঃ দিনাজপুরের বোচাগঞ্জে গর্ভবতী ও নবজাতকের প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় কোইকা – জিএনবি সিএইচডব্লিউ প্রকল্প, গুড নেইবারস্ বাংলাদেশ এর উদ্দ্যোগে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার নাফাগর ও ইশানিয়া ইউনিয়নের ৭ টি কমিউনিটি ক্লিনিকে ১২ প্রকারের ঔষধ এবং ২ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১৩ প্রকারের ঔষধ গর্ভবতী ও নবজাতকের সুস্বাস্থ্যরক্ষায় ও প্রত্যেক স্বাস্থ্য কেন্দ্রে ১ টি করে নেবুলাইজার মেসিন প্রদান করা হয়। কোইকা সিএইচডব্লিউ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রেমন্ড কুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ শাম্মীমা আলম।
উল্লেখ যে, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) এর যৌথ আর্থিক সহযোগিতায় জিএনবির কোইকা-জিএনবি সিএইচডব্লিউ প্রকল্প ২০১৯ সাল থেকে মাতৃ ও শিশু স্বাস্থ্যেও উন্নয়নের জন্য দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১ নং নাফানগর ও ২ নং ইশানিয়া ইউনিয়নে কাজ করে যাচ্ছে যা আগামী ৩১ ডিসেম্বর ২০২১ সালে সমাপ্তি হবে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








