মোহাম্মাদ সোহেল,টাংগাইলে জেলা প্রতিনিধি;
টাঙ্গাইলের ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কোহিনূর মিয়া(৫৫) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা মামলার চাঞ্চল্যকর এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান সহ দুইজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের র্যাব১৪,সিপিসি-৩,টাঙ্গাইল ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (১০ মার্চ) রাতে র্যাব ১৪ এর ৩ নং কোম্পানি কমান্ডার,অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন
বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ৩টা সময় ববিন হায়দার চৌধুরী সাদীকে টাঙ্গাইল পলিটেকনিক এলাকা থেকে এবং রাত ১টার দিকে বায়েজিত বাজেকে ঘাটাইল উপজেলার মোমিনপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঘাটাইল উত্তর ধলাপাড়া গ্রামের বজলুল হায়দার চৌধুরীর ছেলে ববিন হায়দার চৌধুরী ৫০, ধলাপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান,একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে বায়োজিত ৬০।
রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়ার চাঞ্চল্যকর কোহিনূর হত্যা মামলায় ৩নং আসামি ববিন হায়দার চৌধুরী সাদী ও ২নং আসামি বায়েজিতকে গ্রেপ্তার করা হয়। আরও জানান- বৃহস্পতিবার রাত ৩টার দিকে ববিন হায়দার চৌধুরী সাদীকে টাঙ্গাইল পলিটেকনিক এলাকা থেকে এবং রাত ১টার দিকে বায়েজিত বাজেকে ঘাটাইল উপজেলার মোমিনপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
উপজেলার ধলাপাড়া ইউনিয়নের উত্তর ধলাপাড়া গ্রামের সামী চৌধুরীর সঙ্গে প্রতিবেশী কহিনুর মিয়ার জমি নিয়ে২৫ বছর ধরে বিরোধ চলে আসছিল। বুধবার (৮ মার্চ) সন্ধ্যার দিকে একই গ্রামের বাজেয়িদ,তারা মিয়া ও ইসমাইল কহিনূরকে ডেকে বায়েজিদের বাড়িতে নিয়ে আসে।এরপর বায়েজিদের বাড়িতে সামি চৌধুরীসহ কহিনূরের কথা কাটাকাটির সময় উত্তেজিত হয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে ধলাপাড়া বাজারের চিকিৎসক হাফিজ উদ্দিনের কাছে নিয়ে যায়। কহিনুরের বুকে চাপ অনুভব করায় তাকে ইসিজি করার পরামর্শ দেন এবং পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় নিহত কোহিনূরের ছেলে বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এর আগে বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে ৪টা থেকে সন্ধ্যা৭পর্যন্ত উপজেলার ঘাটাইল-সাগরদীঘি সড়কের উত্তর ধলাপাড়া চৌধুরীবাড়ি ব্রিজ সংলগ্ন স্থানে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত হত্যাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাবার লাশ ৪ ঘণ্টা সড়কে রেখে বিক্ষোভ,সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।এতে সড়কের দু’দিকে যানজট সৃষ্টি হয়। গোপালপুর সার্কেল সহকারী পুলিশ সুপার মো. সোহেল রানা এবং ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মো. আজহারুল ইসলাম সরকারের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।








