রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মমিন মন্ডল। জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা-২০২৩ এর জেলা কমিটির সদস্য সচিব ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম এ তথ্য নিশ্চিত করে বলেন, গাইবান্ধার সাতটি উপজেলার তথ্য যাচাই-বাছাই করে সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ বছরে জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়। সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মমিন মন্ডল শুকরিয়া আদায় বলেন, এ অর্জন সত্যিই গর্বের ও আনন্দের। এ অর্জন আমার কর্মকে আরও গতিশীল করবে। এ অর্জন আমার একার নয়, এ অর্জন সুন্দরগঞ্জবাসীর। এ সাফল্য ধরে রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা ২০২২ এ রংপুর বিভাগের শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়ে ছিলেন। এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা ২০১৬ এ রংপুর জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়ে ছিলেন।
চাটখিলে পুলিশের কাছ থেকে দুই মাদক কারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার নোয়াখালীর চাটখিলে পুলিশের কাছ থেকে মিলন ও শিমুল নামে দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার...







