অরবিন্দ রায়,স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীতে ট্রাকের চাপায় দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১ জন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার শীলমান্দীর বাঘহাটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাৎ হোসেন (৫৮) সদর উপজেলার মাধবদী কাঠালিয়া ইউনিয়নের ফজুরকান্দি গ্রামের মরহুম মির্জা আবু হানিফের ছেলে। সে নরসিংদীতে দলিল লিখকের কাজ করতো। অপর নিহত হলো একই গ্রামের আব্দুর রহমান (৭০)।
নিহতের স্বজনরা জানায়, দুপুরের দিকে নিহত শাহাদাৎ পাশ্ববর্তী এলাকার ১জনকে নিয়ে মাধবদী থেকে অটোরিক্সা যোগে নরসিংদী রেজিট্রি অফিসে আসছিল। অটোরিক্সাটি ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার শীলমান্দীর বাঘহাটা এলাকায় পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী আব্দুর রহমানের মৃত্যু হয়।
এসময় অটোরিক্সায় থাকা আরো ২ জন আহত হয়। পরে শাহাদাৎ হোসেন সহ দুই জনকে উদ্ধার করে নরসিংদী হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পথে কর্ত্যবরত চিকিৎসক শাহাদাৎ হোসেনকে মৃত ঘোষনা করেন। অপর আহত ব্যাক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইটাখোলা পুলিশ ফাঁড়ির এস আই কবির হোসেন ভূইয়া জানান, দূর্ঘটনায় ২ জন মরা গেছে।







