বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: মৃৎ শিল্প গ্রামীন ঐতিহ্যের একটি বৃহৎ কারুকাজ। এক সময় মানুষের জীবন যাপনে গ্রাম গঞ্জের প্রতিটি পরিবারে মাটির হাড়ি, পাতিল, প্লেট, ধান চাল গম রাখা ডাবর, খাবার পানি রাখা মাটির কলস ছাড়া চলেনি। বর্তমান তথ্য প্রযুক্তি ও আধুনিকতার ছোয়া ও পৃষ্টপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে মৃৎ শিল্প। মৃৎশিল্পের সম্প্রসারণ ও অস্তিত্ব ঠিকিয়ে রাখতে সোনালী ব্যাংক ঋণ কার্যক্রম চালু করেন। হারিয়ে যেতে দিব না, মৃৎ শিল্পের কারুকাজ। ঘরে ঘরে পৌঁছে দেব, হাত মিলিয়েছি সবাই আজ। এই প্রতিপাদ্য নিয়ে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের এনায়েতপুর পালপাড়া গ্রামে অনগ্রসর ও প্রান্তিক পর্যাযে মৃৎ শিল্পীদের মধ্যে ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পালপাড়া গ্রামে গিয়ে ৫০ হাজার টাকা করে প্রথমে ১২ জনের মধ্যে ঋণ বিতরণ করে ঋণ কর্মসূচী চালু করেন। সোনালী ব্যাংক বদলগাছী শাখা ম্যানেজার এস এম রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ ওলিউজ্জামান। সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসার মাহমুদুল হাসান, সিনিয়র অফিসার আপেল মাহমুদ, অনুপ কুমার, উৎপল কুমার প্রামানিক, প্রমুখ।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








