অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া গতকাল
বৃহস্পতিবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন।মৃত্যু’র বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, মতিন ভূঁইয়া’র নাতি সাজ্ হোসেন ভূঁইয়া সোয়েব
এসময় তিনি আরো জানান, মতিন ভূঁইয়া দীর্ঘ কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলেন কয়েকবার ঢাকা থেকে চিকিৎসা করিয়ে নিয়ে আসা হয়েছে। গত মঙ্গলবার (১৩জুন) আরো বেশি অসুস্থ্য হয়ে পরলে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১৫জুন) বিকেলে দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
ঢাকা থেকে তার মরদেহ নরসিংদীতে আনার পর আজ শুক্রবার বাদ জুমা দত্তপাড়ার ঐতিহাসিক ঈদগাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পূর্বদত্তপাড়া কবরস্থানে দাফন করা হবে।
এদিকে তার মৃত্যুতে নরসিংদীতে শোকের ছায়া আসে।







