মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর সড়কের মুখে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ১৩ নং মায়ানী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সৈদালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হলেন সীতাকুণ্ড থানার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবদ এলাকার মরহুম বজল আহম্মদের ছেলে জাহাঙ্গীর প্রকাশ দিদার (৪৭), ভূজপুর থানার নারায়নহাট ইউনিয়নের চানপুর এলাকার মরহুম আব্দুল আজিজের ছেলে আবুল কালাম (৪৫), সীতাকুণ্ড থানার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার মরহুম সালেহ আহম্মদ মিস্ত্রির ছেলে আলা উদ্দিন প্রকাশ মুন্সি (৩২), নোয়াখালী জেলার সুবর্ণচর থানার পরিষ্কার বাজার এলাকার মনিরের ছেলে রিয়াজ (২৪), পিরোজপুর জেলার কাউখালী থানার হোগলা বেতকা এলাকার বাবুলের ছেলে জসিম (২৮) ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার স্কুলের ভিটা এলাকার আলমের ছেলে রণি (১৯)। এসময় তাদের কাছ থেকে দুইটি টিপ ছোরা, একটি প্লেয়ার, একটি স্ক্রু ড্রাইভার, এক টুকরো রড (সামনের অংশ ধারালো), একটি নোস প্লাস, দুই স্লাইট রেঞ্চ, একটি ফ্রেমসহ হেসকো ব্লেড, দুইটি কোরাবারি, একটি দা, একটি লম্বা ছোরা, একটি কাঠের লাঠি, একটি স্টিলের পাইপ, একটি বড় কাটার, তিনটি কাঠের লাঠি এবং ডাকাতির প্রস্তুতি কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (চট্ট মেট্টো-গ ১১-৫৭৪৮) জব্দ করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, বৃহস্পতিবার রাত্রিকালীন ডিউটি করার সময় দিবাগত রাত সাড়ে তিনটার সময় গোপন সংবাদের ভিত্তিতে মায়ানী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সৈদালী এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর রাস্তার মুখে ডাকাতির প্রস্তুতির সময় ৬ ডাকাতকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রেফতার করা হয়। এসময় অজ্ঞাত ৬-৭ জন ডাকাত পালিয়ে যায়। তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
ওসি আরো বলেন, গ্রেফতার ডাকাতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা চট্টগ্রামের আকবর শাহ এলাকা থেকে জোরারগঞ্জ থানাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








