মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে র্যাবের অভিযানে প্রাইভেটকারে বিশেষ কায়দায়
ফেনসিডিল ও গাঁজা পাচারের সময় এক মাদককারবারিকে আটক
করেছে। তার নাম জাবেদ। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার
ইসমাইল মিয়ার ছেলে। এসময় ৩৫৬ বোতল ফেনসিডিল ও ৬ কেজি
গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। শনিবার (৮
জানুয়ারি) মিরসরাই উপজেলার মিরসরাই পৌরবাজার থেকে তাকে আটক
করা হয়েছে। জাবেদ দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা
থেকে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে পরে তা চট্টগ্রামসহ দেশের
অন্যান্য অঞ্চলের মাদককারবারিদের কাছে বিক্রি করে আসছিল। জব্দ করা
মাদকের আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার
জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদককারবারিরা প্রাইভেটকারে করে
মাদক নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসছে, এমন সংবাদের
ভিত্তিতে শনিবার সকালে মিরসরাই পৌরবাজারের ফুটওভার ব্রিজের নিচে
একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চালানো হয়। এসময়
প্রাইভেটকারটি র্যাবের চেক পোস্টের সামনে দাঁড়ানোর জন্য সংকেত
দেওয়া হয়। চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে
ধাওয়া দিয়ে জাবেদকে আটক করা হয়। পরে তার দেখানো মতে
প্রাইভেটকারের পেছনের ব্যাক ডালার ভেতরে কৌশলে লুকানো অবস্থায়
৩৫৬ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
চাটখিলে পুলিশের কাছ থেকে দুই মাদক কারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার নোয়াখালীর চাটখিলে পুলিশের কাছ থেকে মিলন ও শিমুল নামে দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার...





