গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় মঙ্গলবার(২০ জুন) জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শ্রীশ্রী গোবিন্দ জিউ-র মন্দির আঙ্গিনায় সকাল থেকেই বিভিন্ন বয়সী ভক্তরা মিলিত হতে থাকে। তারপর পূজা অর্চনা শেষে একে একে রথে তোলা হয় ভগবান জগন্নাথ, বলরাম ও শুভদ্রা’কে। ঢাক, ঢোল, শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে রথের দড়ি টান দিতে শুরু করেন উপস্থিত ভক্ত বৃন্দরা। রথযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা শেষে
বাগানবাড়ি গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়।
শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার এস বলেন ভারতের পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সূত্র ধরে পৃথিবীর সব জায়গায় এই দিনে রথযাত্রা অনুষ্ঠিত হয়।
সুপক রঞ্জন উকিল
Views: 361
Related