রংপুর বিভাগীয় প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা হলেন রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনে রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু, রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী, রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ স¤পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে বর্তমান বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বর্তমান সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমানের পুত্র রাশেক রহমান এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে জাতীয় সংসদের ¯িপকার ড. শিরীন শারমিন চৌধুরী। গাইবান্ধা-১ আসন (সুন্দরগঞ্জ) আফরোজা বারী, গাইবান্ধা-২(সদর) আসনে মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩(সাদুল্লাপুর ও পলাশবাড়ী) আসনে এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি,গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে মো. আবুল কালাম আজাদ, গাইবান্ধা-৫ (সাঘাটা ও ফুলছড়ি) আাসনে মাহমুদ হাসান রিপন। কুড়িগ্রাম-১ আসনে রেজোয়ানুল হক চৌধুরী শোভন, কুড়িগ্রাম-২ আসনে জাফর আলী, কুড়িগ্রাম-৩ আসনে এম এ মতিন, কুড়িগ্রাম-৪ আসনে জাকির হোসেন। লালমনিরহাট-১ মোতাহার হোসেন, লালমনিরহাট-২ নূরুজ্জামান আহমেদ, লালমনিরহাট-৩ আসনে এ্যাডভোকেট মতিয়ার রহমান। নীলফামারী-১ আসনে আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-২ আসনে আসাদুজ্জামান নূর, নীলফামারী-৩ গোলাম মোস্তফা, নীলফামারী-৪ মোখছেদুল মোমিন। দিনাজপুর-১ আসনে মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-২ আসনে খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ আসনে ইকবালুর রহিম বাবু, দিনাজপুর-৪ আসনে আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর-৫ আসনে এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, দিনাজপুর-৬ আসনে শিবলী সাদিক। পঞ্চগড়-১ আসনে আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড়-২ আসনে এ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। ঠাকুরগাঁও-১ আসনে রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনে দবিরুল ইসলাম এবং ঠাকুরগাঁও-৩ আসনে ইমদাদুল হক। তাদেরকে দলীয় মনোনয়ন দেওয়ায় এলাকার নেতা-কর্মীগণ আনন্দ ও উল্লাসে মেতে উঠেছে।







