আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৮৯টিতে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। পার্টির চেয়ারম্যান জিএম কাদের ঢাকা-১৭ ও রংপুর-৩ আসনে মনোয়নয়ন পেয়েছেন। ঢাকা-১ আসনে (দোহার-নবাবগঞ্জ) মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।
সোমবার সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রার্থীদের নাম ঘোষণা করেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, ৩০০ আসনের মধ্যে ২৮৯টির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে আজ। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে।
নির্বাচনে ভোটের পরিবেশ সুষ্ঠু হলে এবং ভোটাররা ভোট দিতে কেন্দ্রে আসলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে বলেও আশা প্রকাশ করেন মুজিবুল হক চুন্নু।
এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। ২৩ নভেম্বর ছিল ফরম বিক্রির শেষ দিন। পরে তা শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল পর্যন্ত বাড়ানো হয়।
তারা হলেন…
রংপুর-৩ ও ঢাকা-১৭ জি এম কাদের
পটুয়াখালী-১ এ বি এম রুহুল আমীন হাওলাদার
ঢাকা-১ অ্যাড. সালমা ইসলাম
ঢাকা-২ শাকিল আহমেদ
ঢাকা-৩ মনির সরকার
ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন বাবলা
ঢাকা-৬ কাজী ফিরোজ রশীদ
ঝালকাঠি-১ মো. রেজাউল হক
মুন্সীগঞ্জ-২ মো. জয়নাল আবেদীন
বরিশাল-১ সেরনিয়াবাত সেকেন্দার আলী
বরিশাল-২ রঞ্জিত কুমার বাড়ৈ
বরিশাল-৩ গোলাম কিবরিয়া টিপু
বরিশাল-৪ মো. মিজানুর রহমান
বরিশাল-৫ ইকবাল হোসেন তাপস
বরিশাল-৬ নাসরীন জাহান রত্না
ঝালকাঠি-১ মো. এজাজুল হক
ঝালকাঠি-২ মো. আনোয়ার হোসেন হাওলাদার
পিরোজপুর-১ মো. নজরুল ইসলাম
পিরোজপুর-২ খলিলুর রহমান খলিল
পিরোজপুর-৩ মারশেকুল আজম রবি
টাঙ্গাইল-১ মো. আলী
টাঙ্গাইল-২ মো. হুমায়ুন কবীর তালুকদার
টাঙ্গাইল-৩ মো. আব্দুল হালিম
টাঙ্গাইল-৪ মো. লিয়াকত আলী
টাঙ্গাইল-৫ মো. মোজাম্মেল হক
টাঙ্গাইল-৬ মো. আবুল কাসেম
টাঙ্গাইল-৭ জহিরুল ইসলাম জহির
টাঙ্গাইল-৮ মো. রেজাউল করিম
জামালপুর-১ এম এম আবু সায়েম
জামালপুর-২ মোস্তফা আল মাহমুদ হোসেন
জামালপুর-৩ মীর শামসুল আলম লিপটন
জামালপুর-৪ বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ
জামালপুর-৫ জাকির হোসেন খান
শেরপুর-১ ইলিয়াম হোসেন চেয়ারম্যান/মাহমুদুল হক মনি
শেরপুর-২ (প্রার্থী দেওয়া হয়নি)
শেরপুর-৩ মো. সিরাজুল হক
বিস্তারিত
প্রসঙ্গত, আগামী বছর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।







