ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৩: নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং বাংলা সংবাদপত্র প্রথম আলোর মধ্যে
একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। একাডেমিয়া ও গণমাধ্যমের মধ্যকার সম্পর্ক জোরদারের
লক্ষ্যে আজ ঢাকায় প্রথম আলোর প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই চুক্তিতে ২০২৪ সালের স্প্রিং ও গ্রীষ্মকালীন সেমিস্টারে একজন করে,
মোট দুইজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। এনএসইউ'র ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্সেস ইন মিডিয়া,
কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে (বিএসএস ইন এমসিজে) ভর্তির জন্য আবেদনপত্রে শীর্ষ স্থান
অর্জনকারী শিক্ষার্থীদেরকে এই বৃত্তি প্রদান করা হবে।
এই বৃত্তিতে চার বছরের স্নাতক ডিগ্রির খরচ এনএসইউ এবং প্রথম আলো প্রত্যেকে সমানভাবে বহন করবে।
এছাড়াও চার বছর মেয়াদী এই সমঝোতা স্মারকে ছাত্র পরিদর্শন, যৌথ গোলটেবিল বৈঠক, সহযোগী গবেষণা এবং
যৌথ নীতি পত্র অন্তর্ভুক্ত রয়েছে।
অধ্যাপক আতিকুল ইসলাম এই উদ্যোগের জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে এই উদ্যোগকে সাংবাদিকতায়
একাডেমিক শিক্ষা ও ব্যবহারিক অভিজ্ঞতার মধ্যে ব্যবধান কমাতে একটি ঐতিহাসিক সহযোগিতা হিসেবে
উল্লেখ করেন। জবাবে প্রথম আলোর মতিউর রহমান বিশ্বমানের সাংবাদিকতা শিক্ষা প্রদানে এনএসইউ'র
ভূমিকার প্রতি আশাবাদ ব্যক্ত করে এ খাতে আস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউ’র রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.
এস কে তৌফিক এম হক এবং এমসিজে প্রোগ্রামের সমন্বয়ক ড. মো. হারিছুর রহমান সহ অন্যান্য
ফ্যাকাল্টিবৃন্দ। এছাড়া প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক,
নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, প্রথমার মেরিনা ইয়াসমিন, ফিচার সম্পাদক সুমনা শারমিনসহ সিনিয়র
সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








