রংপুর বিভাগীয় প্রতিনিধি: শীতকালীন শাকসবজি, চাল, তেল, ডাল, আলু, মুরগিসহ কিছু খাদ্যপণ্যের দাম আগের চেয়ে অনেকটাই কমেছে। তবে চিনির আমদানি কর কমাতে এনবিআরকে চিঠি দেওয়া হলেও ডলারের দাম বৃদ্ধির কারণে তা সম্ভব হয়নি। উৎপাদনও নেই দেশীয় চিনির, ভারতীয় চিনি আমদানিও বন্ধ। সে কারণে চিনির দাম কমানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল বুধবার সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিতেন, তিনি তার পক্ষে কাজ করতেন। রংপুরের উন্নয়নের দায়িত্ব কাঁধে নিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। সুতরাং উন্নয়ন নিয়ে কোনো সংশয় নেই। দ্বাদশ জাতীয় নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা ) আসনে আবারও তাকে দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়ে টিপু মনুশি বলেন, নির্বাচন শুধু নিজের জন্য নয়, নৌকার জন্য ও উন্নয়নের জন্য নির্বাচন। এ সময় তিনি আরও বলেন, উত্তরে গ্যাস এসেছে। অর্থনৈতিক জোন হচ্ছে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








