এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-”বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’দিনাজপুরের বিরামপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের ৪৫ তম বিজ্ঞান মেলায় ছাত্র ছাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আজ বৃহস্পতিবার (৩০ নভে: -২৩) উক্ত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সরজমিনে দেখা যায়,এলাকার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পাড়া মহল্লা থেকে অনেক শিক্ষার্থীগন মেলায় ভিড় জমায়। তারা মেলার বিভিন্ন স্টলে বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে ব্যস্ত সময় পার করছেন। উল্লেখ্য,উক্ত মেলায় ২৯ নভেম্বর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে ফিতা কেটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের ৪৫ তম বিজ্ঞান মেলা-২৩ শুভ উদ্বোধন করেন। এসময় বিরামপুর পৌরসভার মেয়র আক্কাস আলী। এসময় উপস্থিত ছিলেন,বিরামপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন,বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক,বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বাবু শিবেশ কুমার কুন্ডু,বিরামপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ ছাত্রছাত্রীগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত বিজ্ঞান মেলায় উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২ টি প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনীয় বিষয়গুলো নিয়ে অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিরামপুর সরকারি কলেজ,বিরামপুর মহিলা কলেজ,বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসা,বিজুল দারুলহুদা কামিল মাদ্রাসা,বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়,রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়, বিরামপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়,আদর্শ হাইস্কুল,বিরামপুর আইসিটি স্কুল,আমানুল্লাহ আদর্শ বিদ্যানিকেতন,বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,একইর মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়,শিবপুর উচ্চ বিদ্যালয়। উদ্বোধন অনুষ্ঠান শেষে অতিথিগণ অংশগ্রহণকারী প্রত্যেকটি প্রতিষ্ঠানের উদ্ভাবনীয় বিষয়গুলো পরিদর্শন করেন।
Views: 577
Related