এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-আসন্নবর্তী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরামপুর খানপুর ইউপি উন্নয়ন ও নৌকা প্রতীকের সমর্থনে চেয়ারম্যান
চিত্তরঞ্জন পাহান বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন। আজ (৫ ডিসে: -২৩) আসন্নবর্তী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর বিরামপুরে খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান
ইউপির উন্নয়ন ও নৌকা প্রতীকে জনসাধারণের শহীদ সম্পৃক্ততায় বিশেষ ভূমিকা প্রকাশ করেছে। উক্ত বিষয়ে সরজমিনে খানপুর ইউনিয়ন চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহানের নিকট জানতে চাইলে তিনি জানান,বিগত সময় আমাদের দিনাজপুর ৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য হিসাবে শিবলী সাদিক দ্বায়িত্বে ছিলেন। দ্বায়িত্বে থাকা অবস্থায় তিনি এলাকার অনেক উন্নয়ন হয়েছে। যার মধ্যে বয়স্ক ভাতা বিধবা ভাতা মাতৃত্বকালীন ভাতা বি ডব্লিউ ভিজিএফ ভিজিডি সরকারের পক্ষ থেকে অসহায় গরিব মানুষের মাঝে পাকা বাড়ী ড্রেন কালভার্ট সিসি করন রাস্তা বিভিন্ন রকম অনুদান অব্যাহত রেখেছেন। বিশেষ করে অত্র ইউনিয়নে আদিবাসী সম্প্রদায়ের বেশি সব সময় তাদের উন্নয়নে কাজ করে গেছেন। বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে শিক্ষা স্বাস্থ্য বসবাস সহ বিভিন্ন সেবা প্রদানে অত্র ইউনিয়নের সকল বাসিন্দাদের সুখ ও দূঃখের সাথী হয়ে ছিলেন। যে কোন সমস্যায় তিনি সাথে সাথে এগিয়ে আসতেন ও গরীব অসহায় মানুষের পাশে থেকে সকল মানুষ কে সার্বিক সহযোগিতা করে গেছে। তিনি আরও জানান,মাননীয় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি আমার ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করেছেন। পাশাপাশি জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি বর্তমানে নৌকা প্রতীক পেয়েছেন। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অনেক ধন্যবাদ জানাই। বিশেষ করে খানপুর ইউনিয়নে আওয়ামী লীগের জনসমর্থনের মানুষ অনেক বেশি। এলাকার মানুষ নৌকা প্রতীক কে খুবই ভালোবাসেন। একমাত্র নৌকা ছাড়া কোন বিকল্প নাই বলে সকলের মন্তব্য। তিনি আরো বলেন,জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি এবারে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হিসাবে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন। তিনি অনেক উন্নয়ন করেছেন ও পূনরায় দ্বায়িত্ব পেলে আরও অনেক উন্নয়ন হবে। ছয় আসন চার উপজেলা অন্তর্গত বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক সমর্থন রয়েছে বলে জানান। বিশেষ করে খানপুর ইউনিয়নের প্রায় বাসিন্দা বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক। এই ইউনিয়নের সকল জনসাধারণ নৌকাকে অনেক ভালোবাসেন। তেমনি শিবলী সাদিক এমপি কেও অনেক ভালোবাসেন। সেই জন্য নৌকা প্রতীক পাওয়ায় শিবলী সাদিক এমপি কে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এবারে নির্বাচনে নৌকা প্রতীকে অনেক ভোট দিয়ে মাননীয় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক কে জয়যুক্ত করবেন বলে আমি আশা প্রকাশ করছি। তিনি আরও জানান,
একটানা দুই ট্রামে চলমান থাকা অবস্থায় এলাকায় অনেক উন্নয়ন কার্যক্রমে চিত্র প্রকাশ হয়েছে। গরীব অসহায় মানুষের কল্যানে সব সময় কাজ করে গেছেন। এলাকার বিভিন্ন রাস্তা ঘাট ড্রেন কালর্ভাট সহ জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছে। উন্নয়ন কার্যক্রমের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার লক্ষ্যে তিনি সুযোগ পেয়েছেন। চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান আরো বলেন,এলাকার বিশেষ ভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা সহ জনগণের সহিত সোহাদপূর্ণ আচরণ পূর্ণ জনসমর্থনে এবারে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে পূনরায় জনগণের কল্যানে কাজ করার সুযোগ পেয়েছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে একযোগে নৌকা প্রতীকে কাজ করার আহ্বান জানান।।
Views: 393
Related