লক্ষ্মীপুরে মোজাম্মেল হোসেন লিটন (৪৫) নামে এক ব্যক্তির নির্মাণাধীন ঘরের দেওয়াল ভাঙচুর করার অভিযোগ উঠেছে প্রতিবেশী মিজানুর রহমান ও তার দুই ছেলের বিরুদ্ধে।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে পৌরসভার (৬ নম্বর ওয়ার্ড) মধু ভানু মসজিদ বাড়িতে নির্মাণাধীন ঘরের দেওয়াল ভাঙচুর করার ঘটনা ঘটে।খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ভুক্তভোগী লিটন ও তার স্ত্রী মুন্নীর সঙ্গে কথা বলে জানা যায়, ১ বছর আগে তাদের বাড়ির মৃত আব্দুল মোতালেবের ছেলে মিজানুর রহমানের কাছ থেকে সোয়া (১ ডিং) জমি খরিদ করেন। সেই জমিটি তাদের বসতঘর সংলগ্ন। জমি কেনার পর থেকে ধীরে-ধীরে, সেই জমিতে দুই কক্ষ বিশিষ্ট একটি নতুন পাকা ঘর করেন।
বুধবার সকাল থেকে নতুন করে ইটের দেওয়াল করতে গেলে হঠাৎ দুপুর ২টার দিকে পৌরসভা থেকে নোটিশ আসে কাজ বন্ধ করার জন্য। সঙ্গে-সঙ্গে কাজ বন্ধ করে দেন ভুক্তভোগীরা। পরে তারা জানতে পারেন নোটিশের বাদী মিজানুর রহমান। এর কিছুক্ষণ পর মিজানুর রহমান ও তার দুই ছেলে নতুন নির্মাণাধীন ঘরের দেওয়ালটি ভাঙচুর করে। বাধা দিতে গেলে রাজমিস্ত্রী ও ভুক্তভোগী লিটনের ১০ম শ্রেণি পড়ুয়া মেয়েকে মারধর করে। ভাঙচুর করার হয় তাদের বসতঘর। এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেছে ভুক্তভোগীরা।

অভিযুক্ত মিজানুর রহমানের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। একাধিকবার মোবাইল করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, যে ঘরের দেওয়াল ভাঙচুর করা হয়েছে। আমরা যতটুকু জেনেছি ওই ঘরের মালিক পৌরসভা থেকে ঘর করার জন্য অনুমতি নেননি। তিনি রাতের অন্ধকারে কাজ করেন। এমটাই জানালেন অভিযোগের বাদী। আর যদি বাদী নিজেই দেওয়াল ভাঙচুর করে থাকে, তাহলে সেই অপরাধ করছে। দু’পক্ষের সঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা নেব।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।







